• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2014   Thursday

বুধবার রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতাদের মতবিতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙামাটির’র উদ্যোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান। সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডাঃ নুয়েন খীসা, নার্স এবং সেবাগ্রহীতা সহ অন্যান্য ডাক্তারগণ। সনাক সভাপতি নিরূপা দেওয়ানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সনাক সদস্য অমলেন্দু হাওলাদার, স্বজন সদস্য ডাঃ রঞ্জিত নাথ, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যরা।

আলোচনা সভায় হাসপাতালে শূন্য পদে পদায়ন ও নিয়োগ দান এবং গত নিয়োগের সময় রাঙামাটিতে কোন ডাক্তার যোগদান করতে না আসা বিষয়ে আলোচনা করা হয়। সভায় বলা হয় ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় রূপান্তরিত করা হলেও কোন সুযোগ সুবিধা এবং লোকবল সেই ৫০শয্যার অনুপাতে রয়ে গেছে। সমস্যাসমূহ চিহ্নিত করে মন্ত্রী পর্যায়ে আলোচনা না করে ডিডি অথবা ডিজি বরাবর এ্যাডভোকেসী করার জন্য সনাক এর প থেকে অনুরোধ জানানো হয়। এছাড়া ইয়েস সদস্যদের দিয়ে হাসপাতালের সেবা গ্রহীতাদের মধ্যে হাসপাতাল কর্তৃক প্রতিষ্ঠিত মাতৃ দুগ্ধ কর্ণার বিষয়ে প্রচারণ এবং সচেতনতা সৃষ্টি করার জন্য বিভিন্ন কাজ করার জন্য সুপারিশ করেন সিভিল সার্জন।

সভার শুরু আগে সনাক সভাপতি নিরূপা দেওয়ান হাসপাতাল এর সার্বিক পরিবর্তন এবং সেবার মান বিষয়ে ওর্য়াডে গিয়ে রোগী এবং তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ