• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে হেনস্থা’র অভিযোগে আগের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2019   Wednesday

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মন্ত্রণালয়ের আদেশে যোগদানের দিন পূর্বতন নির্বাহী প্রকৌশলীর হাতে হেনস্থার শিকার হয়েছেন।

 

বুধবার দুপুরে জেলাশহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়েই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পূর্বতন  নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. সোহরাব হোসেনকে বহিস্কার করা হয়েছে। তাঁকে দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের পাশাপাশি থাকে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর’র এর নির্বাহী প্রকৌশলী’র অতিরিক্ত দায়িত্ব থেকেও অব্যবহতি দেওয়া হয়েছে।

 

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সচিব হেলালুদ্দীন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়। ৬ আগস্ট স্বাক্ষরিত  প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,‘ বান্দরবান ও খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালনকারী মো. সোহরাব হোসেন সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর  বিধি৩(খ) অনুযায়ী  অসদাচরণের দায়ে  রুজুকৃত বিভাগীয় মামলায় আনীত অভিযোগসমূহ সুষ্ঠু তদন্তের স্বার্থে বিধি ১২(১) অনুযায়ী তাঁকে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে বহিস্কারকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খরপোষ ভাতা প্রাপ্য হবেন। ’

 

এই বিষয়ে জানতে বরখাস্ত হওয়ায় নির্বাহী প্রকৌশলী মো.সোহরাব হোসেনকে ফোন করলেও তিনি ফোন ধরেননি।  অফিসের সূত্রে জানা যায়,‘তিনি বর্তমানে বান্দরবান রয়েছে।’

 

এদিকে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যোগ দিতে এসে হেনস্থার শিকার করেছেন নতুন পদায়নকৃত নির্বাহী প্রকৌশলী মো.কামাল হোসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক বুধবার খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে যোগ দিতে আসলে এই ঘটনা ঘটে। এসময় তিনি অভিযোগ করে সংবাদিকদের বলেন,‘ জেলা পরিষদের সদস্যের নেতৃত্ব ২০টি মোটর সাইকেল যোগে ৪০-৫০ জন লোক এসে আমাকে জোর করে বের করে দেয় এবং আমাকে নাজেহাল করে। আমি এক পর্যায়ে নীচে মসজিদের ভিতরে ডুকে গিয়ে নিজেকে রক্ষা করি।’

 

এই বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল বলেন,‘সরকারের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ। চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ কর্তৃক যোগদানপত্র গ্রহণ করা হলে তিনি যোগ দিতে পারবেন।  কিন্তু জেলা পরিষদের অনুমোদন ছাড়াই তিনি জোর করে অফিসে দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। তবে এসময় তাঁকে (নতুন নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন)  লাঞ্চিত করা হয়নি বলে জানান তিনি। ’

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশীদ জানান,‘ নতুন নির্বাহী কর্মকর্তার যোগদান নিয়ে বিশৃঙ্খলা হচ্ছে এমন খবর পাবলিক হেলথে আসি। পরে জানতে পেরেছি, একজন প্রভাবশালী জেলা পরিষদ সদস্যের নেতৃত্বে নতুন নির্বাহী প্রকৌশলী অফিস না করার জন্য  হুমকি দিয়েছেন। নতুন নির্বাহী প্রকৌশলী নিরাপত্তার স্বার্থে আমাদের কাছে যেভাবে সহযোগিতা চাইবেন আমরা সেভাবে সহযোগিতা করব।’

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ