• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কেপিএমে গ্যাস সরবরাহ বন্ধ উৎপাদন ব্যাহত, জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2019   Monday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস(কেপিএম) লিঃ এ যান্ত্রিক ত্রুটি জনিত কারণে গত রোববার (৪ আগষ্ট) বিকেল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মিলে  উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস না থাকায় অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়েছে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের। 

 

চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. এর মহাব্যবস্থাপকরে সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোববার দুপুরে কেপিএমের মিটারিং স্টেশনের পাটর্স নষ্ট হওয়ার কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে আমরা আমাদের একটি টিম  ঘটনাস্থলে পাঠিয়েছি। 

 

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ার ইসলাম চৌধুরী বেবি জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ওইদিন বিকেলে থেকেই মিলের নিজস্ব জেনাটেটারে  বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে কাগজ উৎপাদন বন্ধসহ আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে শ্রমিক-কর্মচারীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে। পারিবারিক কাজে ব্যবহৃত রান্নার চুলাও জ্বলছে না। যে কারণে আবাসিক এলাকায় বসবাসকারী শ্রমিক-কর্মচারীরা মারাত্বক বিপর্যয়ে পড়েছে। এদিকে,মিল কর্তৃপক্ষ রান্নার কাজে হিটার ব্যবহার করতে দিচ্ছে না।রোববার সন্ধ্যায় কেপিএম কর্তৃপক্ষ সমগ্র আবাসিক এলাকায় মাইকিং করে সকল কর্মজীবিদের জানিয়ে দেয় যে, গ্যাস বন্ধের কারণে কেউ কোন ভাবেই বৈদ্যুতিক হিটার ব্যবহার করতে পারবে না।এনির্দেশ অমান্য করা হলে তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কয়েকজন শ্রমিক- কর্মচারী বলেন,গত তিনমাস(মে,জুন,জুলাই) ধরে আমাদের বেতন- ভাতা দেওয়া হচ্ছেনা।একটি গ্যাস সিলিন্ডার কিনতে হলেও তো কমের মধ্যে ৫ হাজার টাকার প্রয়োজন।এই টাকা এমূহুর্তে আমরা কোথায় পাব।

 

 কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক বলেন, কেপিএমের শ্রমিক-কর্মচারীদের জন্য বেতন ভাতা বকেয়ার ঘটনা যেমনি ভাবে নিত্যদিনের সঙ্গি হয়ে গেছে, ঠিক তেমনি পানি, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও সমস্যার চিত্রও একই। এসব বিষয় নিয়ে রাঙামাটির সাংসদ, বিসিআইসিসহ বিভিন্ন দপ্তরে জানানোর পাশাপাশি প্রায় সময় আইন-শৃঙ্খলা সভায় কথাগুলি বলে যাচ্ছি। কিন্তু কে শুনে কার কথা। 

 

 

কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড.এমএমএ কাদেরের  মুঠোফোনে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাস কর্তৃপক্ষ কেপিএম থেকে মোটা অংকের টাকা পাবে ঠিকই,তবে এখন মিলে গ্যাস সরবরাহ বন্ধের সাথে এর কোন সর্ম্পক নেই।বর্তমানে যান্ত্রিক ত্রুটির কারণেই গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের কাছে অবস্থার উত্তরণে কার্যকারী পদক্ষেপের কথা জানতে চাইলে তিনি বলেন, সরেজমিনে গিয়ে বিষয়টি জেনে সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ