• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আরোগ্য কামনায় সৃষ্টি কর্তার কাছে দোয়া ও আর্শিবাদ প্রার্থনা
প্রবীণ সাংবাদিক কান্তি দে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2019   Monday

তিন পার্বত্য জেলার প্রবীন সাংবাদিক, দৈনিক সংবাদের পার্বত্য অঞ্চল প্রতিনিধি ও হিলিবিডি টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা সম্পাদক  সুনীল কান্তি দে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সোমবার  দুপুরে তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্ষন্ত  তার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে হার্টে একটি রিং লাগানো হলেও অপরটি লাগানো সম্ভব হয়নি বলে জানা গেছে।

 

প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দের ছোট ভাই নিখিল কান্তি দে  জানান, সোমবার সকালে  তা্র ভাই সুনীল কান্তি দে অফিসে বসে ছিলেন।  এসময় হঠা বুকে ব্যাথা অনুভব করলে তাকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবনতি হওয়াতে চিকিৎসক তাকে  চট্টগ্রামে রেফার করেন।

 

তিনি আরো জানান, তার ভাইকে বর্তমানে চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসক  তাকে প্রথমে এনজিওগ্রাম করেন এবং হার্টে দুটি ব্লক পান। তবে চিকিৎসক তাৎক্ষনিকভাবে তাকে একটি রিং লাগিয়ে দিয়েছেন। পরবর্তীতে আরো একটি ব্লক বাইপাস করতে হবে বলে চিকিৎসক তাকে জানিয়েছেন।

 

সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী জানান, সাংবাদিক সুনীল কান্তি দে এর হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে হার্টে একটি রিং লাগানো হলেও অপরটি লাগানো সম্ভব হয়নি। খুব সম্ভব অপর রিংটি ঢাকায় নিয়ে গিয়ে লাগাতে হবে জানতে পেরেছি।

 

এদিকে সুনীল কান্তি দেকে প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে রাঙমাটির সাংবাদিক ও আত্মীয় স্বজনরা ভীড় করেন। উপস্থিত লোকজন তাঁর আরোগ্য কামনায় সৃষ্টি কর্তার কাছে দোয়া ও আর্শিবাদ প্রার্থনা করেন।

 

হিলিবিডি টোয়েন্টিফোর ডটকমের  নির্বাহী সম্পাদক সত্রং চাকমা প্রতিযশা এই প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি  দে`র দ্রুত আরোগ্য কামনা করে সুস্থ হয়ে সবাইয়ের মাঝে আবাও ফিরে আসতে পারেন তার জন্য দেশবাসীসহ সকলের কাছে   দোয়া ও আর্শিবাদ প্রার্থনা  কামনা করেছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ