• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটির দূর্গম বরকলে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি সরঞ্জামাদি বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2019   Monday

সোমবার বরকল উপজেলার কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করা হয়েছে। ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্র্যাক্টস (এসআইডি-সিএইচটি) শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি’র অর্থায়নে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়ন করে।


বরকল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন, বরকল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, রাঙামাটি এসআইডি-সিএইচটি, ইউএনডিপি’র জেলা ব্যাবস্থাপক ঐশ^র্য্য চাকমা, বরকল ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন’সহ জনপ্রতিনিধি ও কৃষক মাঠ স্কুলের সদস্যরা। বক্তব্য দেন স্বাগত কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাষ্টার ট্রেইনার মেহেদী হাসান। আলোচনাসভা শেষে উপজেলা পরিষদ নৌযান ঘাঠে বিভিন্ন ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে ১৩টি পাম্প মেশিন ও ১৪টি পাওয়ার টিলার বিনামূল্যে বিতরণ করেন অতিথিরা।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, সকল জাতি ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এলাকার তথা দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। সম্প্রীতির মনোভাব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নৈতিক আদর্শে উজ্জীবিত হলে উন্নয়ন সম্ভব। তিনি বলেন, সমতলের জেলাগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে তেমনি এই পার্বত্য জেলাগুলোকে আমাদের সমান তালে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার পাহাড়ের এই পিছিয়ে পরা জনগোষ্ঠীদের এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করছে।


তিনি আরো বলেন, পাহাড়ে বসবাসরত বেশীরভাগ মানুষ কৃষিখাতে নির্ভরশীল তাই কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার এবং ইউএনডিপি বিনামূল্যে এই কৃষি সরঞ্জামাদিগুলো কৃষকদের মাঝে বিতরণ করছে। যাতে করে তারা এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে বেশী করে ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারে এবং হতে পারে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ