• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2019   Tuesday

মঙ্গলবার রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহযোগিতায় ১৬তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

শহরের বরাদম বাজার হতে বানৌজা শহীদ মোয়াজ্জম (নেভী ক্যাম্প) এসে শেষে হয়। প্রতিযোগিতার ৬ জন নারী ১০ কিলোমিটার ও ৮জন পুরুষ ১৪ কলোমিটার সাঁতারে অংশ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র  আ জ ম নাছির উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ।

 

সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ অপারেশন্স শাখার পরিচালক কমডোর এম মাহমুদুল মালেক। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কপোরেশন মেয়র আ জ ম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ। প্রতিযোগিতায় নারীদের মধ্যে ১ম স্থান অধিকার করেন নৌবাহিনীর সুমিয়া আক্তার টুম্পা,২য় স্থান অধিকার করেন সেনাবাহিনীর রুমানা আক্তার ও ৩য় স্থান অধিকার করেন আনসার বাহিনীর মুক্তি আক্তার। আর ছেলেদের মধ্যে ১ম স্থান অধিকার করেন, মো. ফয়সাল (সেনাবাহিনী),২য় স্থান অধিকার করেন মো.কাজল মিয়া(পাবনা ইছামতি সুইমিং ক্লাব) ও ৩য় স্থান অধিকার করেন পলাশ চৌধুরী,নৌবাহিনী।

 

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আজ বাংলাদেশ সাতাঁসে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সুইমিং ফেডারেশন দিন দিন এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ থেকে সম্ভাবনাময় অনেক সাতাঁরু তৈরি হয়েছে। বাংলাদেশে এখন সাতাঁরের উপর উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সাতাঁরে সুনাম অর্জন করছেন বাংলাদেশ নৌবাহিনী, সেনা বাহিনী, আনসার বাহিনী ও সিভিল লোকজন। তিনি বলেন, সাতাঁরের মাধ্যমে এদেশের ছেলে মেয়েরা আরো সুনাম অর্জন করবেন এই প্রত্যাশা করেন তিনি। তাই এই ব্যাপারে আরো অগ্রহণী ভূমিকা পালন করতে বাংলাদেশ সুইমিং ফেডারেশনকে অনুরোধ জানান।

 

বিশেষ অতিথি রিয়ার এডমিরাল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল মো.আবু আশরাফ বলেন,পার্বত্য চট্টগ্রামের পর্যটন সৌন্দর্যের লীলা ভূমি কাপ্তাই লেকে জাতীয় পর্যায়ের সাতাঁর প্রতিযোগিতা নৌবাহিনীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে সত্যি বাংলাদেশ সুইমিং ফেডারেশন অভিনন্দন ও শুভেচ্ছা পাওয়ার যোগ্য। এখানে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবস্ত করেছেন। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহযোগিতায় ১৬তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় নৌবাহিনী,সেনাবাহিনী ও আনসার বাহিনী অংশ গ্রহন করেছেন। এধরনের অনুষ্ঠানে নৌবাহিনীর সহায়ক ভূমিকা অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ