• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

রাঙামাটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ পাম্প ও পাওয়ার টিলার বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2019   Tuesday

সোমবার রাঙামাটিতে কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপি’র সহযোগিতায় স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্র্যাক্টস (এসআইডি-সিএইচটি) শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি’র অর্থায়নে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করা

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা পরিষদ সদস্য  সাধন মনি চাকমা। জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি ইউএনডিপি’র কর্মকর্তা ঝুমা দেওয়ান, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা, বন্দুকভাঙ্গা ইউনিয়নের প্রতিনিধি বিমুলেন্দু চাকমা, মগবান ইউনিয়নের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুস্প রাজ চাকমা।

 

আলোচনাসভা শেষে পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার ৬টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে ১৩টি পাম্প মেশিন ও ১৩টি পাওয়ার টিলার বিনামূল্যে বিতরণ করেন অতিথিরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের এগিয়ে নিতে এবং তাদের ভাগ্যউন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। স্বপ্লমূল্যে বীজ, সার, আধুনিক যন্ত্রপাতি বিতরণ, চাষীদের সহজভাবে ব্যংক একাউন্ট খোলা’সহ বিভিন্ন সুবিধা কৃষকদের প্রদান করছে।

 

বক্তারা আরো বলেন, বর্তমানে কৃষকরা সরকার প্রদত্ত এ সকল সুবিধা পাওয়ার ফলে দেশে ফল-ফসল-সবজি উৎপাদন বৃদ্দি পেয়েছে। তারা অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছে। বক্তরা কৃষক মাঠ স্কুলের সদস্যদের উদ্যেশে বলেন, আপনারা এই প্রকল্পের আওতায় পাওয়ার টিলার ও সেচ পাম্পগুলো পাচ্ছেন। এগুলো যেন নিজের এবং প্রতিবেশী কুষকদের ফসল উৎপাদনে সহায়ক ভুমিকা রাখে সেদিকে লক্ষ্য রাখবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ