• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

‘হৃদয়ে বাঘাইছড়ি’ রাঙামাটি ইউনিটের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2019   Saturday

রাঙামাটির ‘হৃদয়ে বাঘাইছড়ি’ রাঙামাটি ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আশিকুর রহমান,সাধারণ সম্পাদক মো. কাহরিয়ার রাকিব ও সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিনকে নির্বাচিত করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।


শুক্রবার শহরের গরবা রেস্টুরেন্টে ‘হৃদয়ে বাঘাইছড়ি’ রাঙামাটি ইউনিটের নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠতা সভাপতি প্রকৌশলী মো.মাহমুদুর রহমান। রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.রহমত উল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,রাঙামাটি জেলা রোবার স্কাউটের সাধারণ সম্পাদক ও রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মা.নুরুল আবছার, বেসরকারি টিভি চ্যানেল আনন্দ টিভি ও দৈনিক পূর্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির অর্থ-সম্পাদক এম.কামাল উদ্দিন, বিশ^ খাদ্য সংস্থা ওয়াল্ড ফুড প্রাগ্রামএর সিএইচটি কর্মকর্তা হাসি তালুকদার, এনজিও ব্র্যাক দীঘিনালা ব্রাঞ্চের ম্যানজার মো.ওবাইদুর রহমান,সামাজিক সংগঠন স্বপ্নবুবনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুর তালুকদার মুন্না ও গরবা নির্বাহী পরিচালক বাদশা ফয়সাল,হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের তদারককারি ও সুন্দর বন কুরিয়ার সার্ভিসের ক্যাশিয়ার মো.জামাল উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় আহবায়ক কমিটির সদস্য সচিব শাহরিয়ার রাকিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখন,কার্যকরি পরিষদেরসহ অর্থ সম্পাদক মো.জাহদুল আলম,কার্যকরি পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া জেসমিন ও রাঙামাটি ইউনিটের সদস্য মিজানুল ইসলাম এবং মো.আশিকুর রহমান।


পরে হৃদয়ে বাঘাইছড়ি রাঙামাটি ইউটিটের সভাপতি মো. আশিকুর রহমান,সাধারণ সম্পাদক মো. কাহরিয়ার রাকিব ও সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিনের নামসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এই নতুন কমিটি আগামী দুই বছরের জন্য সংগঠনটির কার্যক্রম পরিচালনা করবে।

 

আলোচনা সভায় অতিথিরা বলেন, সুশিক্ষাই ছাত্র জীবনের সাফল্যের চাবি কাটি,আর তরুণেরাই আগামী দিনে দেশ গড়ার কারিগড় হিসেবে হালধরবে। নতুন প্রজম্মের তরুণতরুণীরা ভিশন ২০ এ বাস্তবায়ন করবে। এতে প্রয়োজন সঠিক মেধা ও আধুনিক সুশিক্ষা। মেধাবিরাই এদেশের প্রকৃত সম্পদ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্ষুদা ও দূর্নীতি মুক্ত সমাজ গড়ব।


বক্তারা আরো বলেন, আজ তোমরা যারা ছাত্র আগামীদিনে তোমরা জাতির কান্ডারি। সকল ভাল কাজগুলো তোমরা মনে প্রাণে ধারণ করবে আর মন্দ কাজগুলো মন থেকে পরিহার করবে। সৎ যোগ্য খোদা ভীরু একজন মেধাবি শিক্ষার্থীই পারেএ সমাজটাকে বদলে দিতে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ