• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচরে বাগান চাষীদের মাঝে ফলজ চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2019   Wednesday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক দূর্গম নানিয়ারচর উপজেলার ৪টি ইউনিয়নের ৭২টি বাগানচাষী পরিবারদের মাঝে ৫০টি করে ফলজ চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার নানিয়ারচর উপজেলার চেঙ্গী হর্টিকালচার সেন্টারে নানিয়ারচর উপজেলার ৪টি ইউনিয়নের বাগানচাষী পরিবারদের হাতে বিনামূল্যে এসব চারা বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর।


চারা বিতরনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক তালুকদার, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াব, চেঙ্গী হর্টিকালচারের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিমল Í চাকমা’সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


বিতরনকালে বক্তরা বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো দরকার। তাই সবারই বাড়ীর আশে পাশে ও খালি জায়গায় বেশী করে গাছ লাগাতে হবে। বক্তরা বলেন, গাছ রোপনের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে। তাই যে সমস্ত খালি জমি রয়েছে নিজ নিজ দায়িত্বে ফলজ, বনজ, ঔষধি গাছ লাগান। তাতে করে পরিবেশ আরো সুন্দর হবে। এ বৃক্ষ যেমন আমাদের অক্সিজেন দিচ্ছে। তেমনি করে আমাদের বিষাক্ত শ্বাস গ্রহণ করছে। তাই বৃক্ষ রোপনের বিকল্প নেই। পরে অতিথিরা চাষীদের মাঝে ৫০টি করে ফলজ চারাগুলো বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ