• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সনাক’র উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে তথ্য অধিকার আইন সম্পর্কিত ওরিয়েন্টেশন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2019   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে সনাক টিআইবি’র উদ্যোগে রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুুসভা, উন্মেষ, বিডি ক্লিন ও রোটারেক্ট ক্লাব জেলা ইউনিট এর সাথে তথ্য অধিকার সম্পর্কিত ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

 

টিআইবি কার্যালয়ে ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন টিআইবির রাঙামাটি জেলার সহকারী ব্যাবস্থাপক (অর্থ ও প্রশাসন) ওয়াছিমুর রহমান সায়েম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন টিআইবি এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা ও চট্টগ্রাম ক্লাস্টার এর প্রোগ্রাম ম্যানেজার মো: জসিম উদ্দিন। দুই সেশনে প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন।

 

উক্ত প্রোগ্রামে উপস্থিত তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে তরুণ, শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে ওরিয়েন্টেশন/ধারণা প্রদান এবং তথ্য আইনের প্রচার। আগ্রহীদের তথ্য পাওয়ার জন্য আবেদন ফরম পুরণ ও আপিল করার প্রক্রিয়া হাতে কলমে শেখানো এবং প্রযোজ্য ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় সহায়তা করার মাধ্যমে আইনটির যথাযথ ব্যবহারের সক্ষমতা তৈরি ব্যক্তিগতভাবে আইনটির প্রয়োগ ত্বরান্বিত করতে উৎসাহিত করা, তরুণ, শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মধ্যে তথ্য চেয়ে আবেদন করার প্রবনতা বৃদ্ধি করা ইত্যাদি উদ্দেশ্যে কার্যক্রমটি পরিচালনা করা হয়।

 

 অর্ধ বিবস এ প্রোগ্রামে পাউয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও উন্মুক্ত আলোচনা করা হয়।  অংশ গ্রহনকারীদের আশা এ প্রশিক্ষণের ফলে তারা আইনটি সম্পর্কে স্বচ্চ ধারনা পেয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তথ্য পেতে সহায়ক হবে। 

 

 উল্লেখ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি  বাংলাদেশের দুর্নীতি হ্্রাস ও সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মাধ্যমে কাজ করে যাচ্ছে। সনাক রাঙ্গামাটি শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, আইনগত পরামর্শ ও অধিপরামর্শ কার্যক্রম (এলাক) এবং জলবায়ু অর্থায়নে সুশাসন পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সেবার মান উন্নয়ন এবং দুর্নীতি বিরোধী আন্দোলনকে আরো বেগবান করার জন্য কাজ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ