• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

স্বাধীনতা সংগ্রামসহ প্রতিটি অর্জনে সাংস্কৃতিক কর্মীদের অবদান চিরস্মরণীয়-রাঙামাপি পৌর মেয়র

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2019   Saturday

রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ প্রতিটি অর্জনে সাংস্কৃতিক কর্মীদের অবদান কোন অংশে কম নয়, তাদের অবদান চিরস্মরণীয়। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের স্বাধীনতাকামী মানুষ যখন বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তখন ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের উৎসাহিত করতে সেদিন এই সাংস্কৃতিক কর্মীরাই তাদের কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাড়িয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে ও সাংস্কৃতিক কর্মীরা দেশের কল্যাণে কাজ করে চলেছে। দেশের কল্যাণে তাদের এসব  কার্যক্রমকে আমরা শ্রদ্ধা জানাই।

 

শনিবার রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্টির ইনষ্টিটিউটে রাঙামাটি পার্বত্য সাহিত্য পরিষদের  উদ্যোগে আয়োজিত প্রথম পার্বত্য কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে  পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী এসব কথা বলেন।

 

পার্বত্য কবিতা উৎসব রাঙামাটি জেলার আহবায়ক কবি জাবেদ নূরের সভাপতিত্বে ও কবি তৌফিকের সঞ্চালনায়  অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি নুরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাক্ষনবাড়িয়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ^বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান কবি মুহিবুর রহিম, পার্বত্য কবিতা উৎসবের সদস্য সচিব কবি মনির আহমদ,রাঙামাটি সাহিত্য পরিষদের সভাপতি কবি হাসান মনজু প্রমূখ।

 

অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে জাতীয় কবি নুরুল হুদা বলেন, কবিদের দৃষ্টি হচ্ছে অত্যন্ত শক্তিশালী, তারাতাদের চিন্তা চেতনায় ও মননে সকলের কল্যাণের কথাই চিন্তা করেন। শুধু কবিতা রচনা বা পাঠ করা নয়, মানুষে মানুষে ভাতৃত্ববোধ সম্প্রীতির সেতু রচনাই করা ও কবিদের কাজ। আমরা সেটাই করে থাকি। আগামীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কবিদের পক্ষ থেকে একটি আয়োজন করতে তিনি রাঙামাটির কবিদের আহবান জানান।

 

কবিতা উৎসবে রাঙামাটি জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে কবিরা এসে যোগ দেয়। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি,বিশেষ অতিথি, কবিসহ সকলকে পার্বত্য সাহিত্য পরিষদের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করে নেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ