• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ‘তানঝাং শিল্পী গোষ্ঠী’র আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2019   Saturday

শুক্রবার রাঙামাটি রিপোর্টার্স ইউটিনিটির সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচি দিয়ে আত্মপ্রকাশ করেছে এই তানঝাং শিল্পী গোষ্ঠী।

 

সংগঠনটির সভাপতি কবি, সাহিত্যিক ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব প্রগতি খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৌদ্ধ ধর্মীয়কল্যাণ ট্রাষ্টি বোর্ডের সদস্য দীপক বিকাশ চাকমা, বিশিষ্টজন ও লেখক বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও নাট্যকার মৃত্তিকা চাকমা, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাট্যকার ও সংস্কৃতি ব্যক্তিত্ব সুশীল প্রসাদ চাকমা, কবি মলয় কিশোর ত্রিপুরা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, তানঝাং শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি সুবেশ চাকমা ও অভিনেতা সুমতি চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক সচিব চাকমা। শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন, কণ্ঠশিল্পী বিনয় শংকর চাকমার সঙ্গীত দল। সকালে সাধারণ সভা ছাড়াও বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক সন্ধ্যা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংস্কৃতিক জগতে পার্বত্য চট্টগ্রাম এখনও পিছিয়ে। নানা ধরনের বাধা এবং পৃষ্ঠপোষকতার অভাবে বিকশিত হতে পারছে না এখানকার সংস্কৃতিশিল্প। ফলে উঠে আসতে পারছে না প্রতিভাবানরা। প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারছেন না গীতিকার ও নাট্যকাররা। অথচ পার্বত্য চট্টগ্রাম চুক্তি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, আঞ্চলিক পরিষদ, উন্নয়ন বোর্ড ও তিন পার্বত্য জেলা পরিষদসহ পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত সব আইনে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় কৃষ্টি-সংস্কৃতি বিকাশ, সংরক্ষণ ও উন্নয়নে সরকারের সহায়তা দেয়ার কথা বলা আছে। কিন্তু সরকারের বিভিন্ন সংস্থা ও দফতরের সদিচ্ছা না থাকায় তার বাস্তবায়ন নেই। এ ছাড়াও রয়েছে নানা বাধা।

 

বক্তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ ও উন্নয়নে সরকারের প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতাসহ সবার আন্তরিক সহযোগিতার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ