• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2019   Wednesday

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার  মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এর প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবীর। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপত্বিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাঈন উদ্দীন, মাদকদ্রব্য অধিদপ্তরের রাঙামাটির কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল হামিদ।

 

এর আগে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে  শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  জেলা শিল্পকলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশীয় ও আন্তর্জাতিক মহল মাদকের বিস্তার ঘটাচ্ছে। যাতে করে সরকারের অগ্রযাত্রা ব্যাহত করা যায়। তাই মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্তি পেতে প্রতিটি শিশু থেকে যুবকদের সচেতন করতে সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ