• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়িতে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2019   Wednesday

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার বিলাইছড়িতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  বীরোত্তম  তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস  চেয়ারম্যানদ্বয় রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা। বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ  আলীর সভাপতিত্বে আরও বক্তব্য  রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনেস্ট্রাক্টর বখতিয়ার হোসেন চৌধুরী, ৩ নং ফারুয়ার ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়–য়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমা, উপজেলা  আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অংসাখ্যই মার্মা । আরও বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি পুষ্প মোহন চাকমা।

 

এর আগে সকালে সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, এলাকা ভেদে মাদক ব্যবহারের ভিন্নতা রয়েছে। তাই বর্তমানে সারা দেশে ইয়াবার ব্যবহার ব্যপকতা থাকলেও পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে ভয়ানক মাদক হচ্ছে চোলাই মদ। এটা পার্বত্য চট্টগ্রামের পল্লীর অলিতে-গলিতে সর্বত্র পাওয়া যায়। ইহার উৎপাদন কেন্দ্রসহ বিপনন কেন্দ্রসমূহ উৎখাত করার ব্যবস্থা নিতে হবে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে শিশু-কিশোর হতে ষাটোর্ধ বয়স্ক বৃদ্ধদেরকেও চোলাই মদের মাদকাসক্ত হতে দেখা যায়। এ চোলাই মদের কারণে পাহাড়ি পল্লীগুলোতে অসংখ্য নারী নির্যাতিত হয়ে আসছে। বক্তারা আরো বলেন, দেশকে উন্নয়নের শীর্ষে এগিয়ে নিতে মাদককে প্রতিরোধ করতে হবে। যুব সমাজকে মাদকের কবল হতে বেড়িয়ে আসতে হবে। এ কারণে মাদকের উৎপাদন, অবৈধ পাচার তথা বিপনন ব্যবস্থার বিরুদ্ধে কাজ করতে সকল স্থরের লোকজনকে সহায়তা করতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ