• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে জেএসএস সমর্থককে গুলি করে হত্যা

ষ্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2019   Tuesday

বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় অংসিংচিং মারমা (৩৬) নামে জনসংহতি সমিতির এক সমর্থককে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। সোমবার রাতে উপজেলা সদর ইউনিয়নে থোয়াইঅংগ্য পাড়ায় এ ঘটনা ঘটেছে।  তবে কারা তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

 

নাম না প্রকাশের শর্তে স্থানীয় কয়েকজন জানান, রাত দেড়টার দিকে ৫ জন লোক এসে অংসিংচিং মারমাকে বাইরে ডেকে নিয়ে যায়। তাকে ডেকে ঘর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে গুলির শব্দও পাওয়া যায়। ভরে পাড়ার লোকজন রাতে ঘটনাস্থলে যায়নি। ভোরে ঘটনাস্থলে পাড়ার লোকজন যাওয়ার পর সেখানে তাঁর লাশ দেখতে পায়। কি কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে পাড়ার লোকজনও নিশ্চিত করে জানাতে পারেনি।

 

সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, অংসিংচিং মারমা আঞ্চলিক রাজনীতিতে কোনো সক্রিয় কর্মী নয়। তবে এলাকায় সমর্থক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে বলে স্থানীয়রা তাঁকে জানিয়েছে।

 

বান্দরবানে জনসংতি সমিতির কয়েকজন নেতাকে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার পরও কোনো সংযোগ পাওয়া যায়নি।

 

রোয়াংছড়ি থানা ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। তাঁর হাত পিচ মোড়া করে বাঁধা ছিল। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত অংসিংচিং সদর ইউনিয়নে ২নং ওয়ার্ডের মৃত মংপ্রুথুই মারমা ছেলে। এ ঘটনায় পরিবারের লোকজন এখনো কারোর বিরুদ্ধে মামলা দায়ের করেনি। কারা তাকে কি কারণে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ