• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2019   Sunday

রোববার রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের কাপ্তাই হ্রদের জেটিঘাট এলাকায় পানিতে ভাসমান অবস্থায় ইমন চাকমা(১৭) নামের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান,রোববার সকালের দিকে শহরের রিজার্ভ বাজারের কাপ্তাই হ্রদের জেটি ঘাট এলাকায় নৌকায় পা আটকানো অবস্থায় পানিতে ভাসমান অবস্থায় ইমন চাকমার মৃত দেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তার বাড়ী রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউপি এলাকায়। সে বনরুপা বাজারে সমতা ঘাটে দিন মজুরের কাজ করতেন। বন্দুকভাঙ্গা ইউপির দুই ওয়ার্ড মেম্বার তার লাশ সনাক্ত করেছেন।

 

তিনি আরো জানান, লাশ প্রাথমিক সুরতহাল শেষে তাকে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত ইমন চাকমা মৃগি রোগী ছিলেন। পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ