• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে পন্যবাহী ট্রাকে আগুন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2019   Tuesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১৮ মাইল রাবার বাগান এলাকায় পন্য বোঝাই ট্রাকে আগুন দেয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বাঘাইছড়িতে বিক্ষোভ-সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পাঠিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। 

 

বাঘাইছড়ি উপজেলা পরিষদ চত্বর সামনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্যে দেন ব্যবসায়ী নেতা নিজাম উদ্দিন বাবু, হোসেন আলী, গিয়াস উদ্দিন আল মামুন, সুজিত দে প্রমুখ। মানববন্ধন শেষে ঘটনার সুষ্ঠ বিচার ও ক্ষতিপূরণ সহ ৯ দফা দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারক লিপি পেশ করেন।


মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পাহাড়ে সন্ত্রাসী সংগঠনগুলোর চাঁদাবাজি, সন্ত্রাস ও অপহরনের কারনে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, প্রতিনিয়ত তাদের চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
বক্তারা আরো বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত ৮লক্ষ চাঁদা দাবি করে না পেয়ে সন্ত্রাসীরা দীঘিনালা বাঘাইছড়ি সড়কে পন্যবাহী ট্রাকে আগুন দেয় । বক্তারা বাঘাইছড়ি খাগড়াছড়ি সড়কে নিরাপত্তা জোরদার ও ক্যাম্প বসানোর দাবি জানান।


উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি হয়ে ব্যবসায়ীদের মালামাল বাঘাইছড়িতে নেয়ার পথে দীঘিনালা বাঘাইছড়ি সড়কের ১৮ মাইল এলাকায় সন্ত্রাসীরা ট্রাকে আগুন দেয়, এতে ব্যবসায়ীদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি মামলা করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ