• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কেপিএমে সিবিএ নির্বাচন সম্পন্ন শ্রমিক-কর্মচারী পরিষদ বিজয়ী

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2019   Tuesday

শান্তিপূর্ণভাবে মঙ্গলবার রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস্(কেপিএম) লিঃএর সিবিএ (কালেক্টিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজিঃ নং-চট্ট-২৬২১, চাকা প্রতীক)  বিজয়ী হয়েছে।

 

মিলের বর্তমান তিনটি শ্রমিক সংগঠনের মধ্যে দু`টি শ্রমিক সংগঠন নির্বাচনে অংশ নিয়েছে।সংগঠন গুলো হলো বর্তমান সিবিএ কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ (রেজিঃনং-চট্ট-২৬২১) ও কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-০৮)। কেপিএম ওর্য়াকাস ইউনিয়ন নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩১১ জন। এরমধ্যে নির্বাচনের আগে ৭ জন শ্রমিক অবসরে যায়। অবশিষ্ট ৩০৪ জন শ্রমিক-কর্মচারী ভোটার। এরমধ্যে ভোট গ্রহণ হয়েছে ২৯৭টি। কেপিএম শ্রমিক- কর্মচারী পরিষদ (রেজিঃ নং-২৬২১,চাকা প্রতীক) পেয়েছে ১৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি সংগঠন কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং-০৮,হাতুড়ী প্রতীক) পেয়েছে ১২৫ ভোট। ৩ টি ভোট বাতিল হয়। ৪৪ ভোটে শ্রমিক- কর্মচারী পরিষদ সিবিএ নির্বাচীত হয়েছে।

 

 এর আগে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ চলাকালীন কোন রকম বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভোট গ্রহণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন হারুন,কেপিএম শ্রমিক - কর্মচারী পরিষদ সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা আ`লীগ সদস্য আনোয়ার হোসেন বাচ্চু,সভাপতি আবদুল রাজ্জাক,কাপ্তাই থানার ওসি সৈয়দ মোঃ নুর,কেপিএমের জিএম (প্রশাসন) একরাম উল্লাহ খন্দকার,ঔ নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। আলোচনা সভা শেষে প্রিসাইডিং অফিসার কর্তৃক ফলাফল ঘোষনা করা হয়।    

 

 এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল ও কেপিএমের জিএম (প্রশাসন) একরাম উল্লাহ খন্দকার উপজেলা প্রশাসন ও আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনী,শ্রমিক সংগঠন গুলোর সার্বিক সহায়তায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তারা সকলেই সন্তোষ প্রকাশ করেন এবং আগামীদিনে মিলের স্বার্থে উভয় শ্রমিক সংগঠন মিলেমিশে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

 

এদিকে,নব-নির্বাচীত শ্রমিক- কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ও সভাপতির দৃষ্টি আর্কষন করা হলে তারা উভয়ে জানান, আগামীতে মিলকে উৎপাদনমুখী করে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদারের সহযোগিতা নিয়ে যা যা করনীয় তাই করা হবে। তারা আরো জানান,শ্রমিক- কর্মচারীদের বকেয়া আদায়ে কাল থেকেই কাজ শুরু হবে। শ্রমিক স্বার্থে কখনোই আপস করা হবেনা। মিলের স্বার্থে এমপ্লয়ীজ ইউনিয়নকেও সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ