• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

চার মাস পর বেতন পেলো বরকলের পরিবার কল্যান বিভাগের কর্মচারীরা

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2019   Tuesday

রাঙামাটির বরকল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৩৫জন কর্মচারী চার মাস ধরে বেতন পাচ্ছেন না। গেল ফেব্রুয়ারী মাসে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোধিদত্ত বড়ুয়াকে বদলী করার পর তৎস্থলে আর কোন কর্মকর্তা নিয়োগ না দেয়ায় বেতন বিলে স্বাক্ষর করার মত কর্মকর্তা না থাকায় এ দূর্ভোগে পড়েছেন বলে ভূক্তভোগী কর্মচারীরা জানিয়েছেন।

 

 চলতি মাসের ২২মে জেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ বেবী ত্রিপুরাকে সাময়িক কর্মকর্তার দায়িত্ব দিয়ে বেতন ভাতার বিলে স্বাক্ষর করায় চার মাস পর আজ ২৮ মে মঙ্গলবার কর্মচারীরা বেতন ভাতা পেয়েছেন বলে জানা গেছে।

 

জানা যায়, গেল ফেব্রুয়ারী মাসে উপজেলা কর্মকর্তা বোধিদত্ত বড়ুয়াকে রাজস্থলী উপজেলায় বদলী করার পর উপজেলার কর্মকর্তার পদটি শুন্য হয়। যার কারনে কর্মচারীদের বেতন ভাতার বিলে স্বাক্ষর করার মত কর্মকর্তা না থাকায় গেল ফেব্রুয়ারী থেকে মে মাস পর্যন্ত চার মাস ধরে কর্মচারীদের বেতন ভাতা বন্ধ ছিল। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অধিকাংশ কর্মচারী পাহাড়ী সম্প্রদায়ের। গত এপ্রিলে পাহাড়ীদের ঐতিহ্যবাহী বিজু উৎসব বেতন ভাতা না পাওয়ায় টাকার অভাবে অনেক কর্মচারী ভালো ভাবে তাদের পরিবার পরিজন নিয়ে বিজু উৎসব পালন করতে পারেন নি।  আবার অনেকেই অসুস্থ হয়েও টাকার অভাবে ভালো ভাবে চিকিৎসা নিতে ও সংসারে পরিবারের সদস্যদের ভরন পোষন করতে আর্থিকভাবে সংকটে পড়েছেন।

 

অনেকেই কড়া সুদের উপর টাকা নিয়ে আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভূক্তভোগী কর্মচারী। চলতি মাসের ২২মে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ বেবী ত্রিপুরাকে সাময়িক দায়িত্ব দেয়ার পর বেতন বিলে স্বাক্ষর করার পর আজ ২৮মে মঙ্গলবার চার মাসের পর কর্মচারীরা বেতন ভাতা পেয়েছেন। অনেক নিম্ন বেতন ভোগী কর্মচারী বেতন ভাতা পেয়ে খুশী হয়ে আনন্দ অশ্রু ঝরিয়েছেন বলেও জানিয়েছেন।

 

জেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ বেবী ত্রিপুরা বরকলের  কর্মচারীরা বেতন ভাতা না পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান- তাকে চলতি মাসের ২২ মে সাময়িক দায়িত্ব দেয়ার পর কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষর দিয়ে বেতন ভাতা ছাড় দিয়েছেন। এবার থেকে কর্মচারীরা নিয়মিত বেতন ভাতা পাবেন বলে তিনি জানিয়েছেন।

 

পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক সাহানওয়াজ জানান- তাদের অভ্যন্তরীন সমস্যার কারনে উপজেলা কর্মকর্তা বোধিদত্ত বড়ুয়াকে বদলী করার পর তার স্থলে আর কোন কর্মকর্তা নিয়োগ না দেয়ায় কর্মচারীদের বেতন ভাতার সমস্যা হয়েছে।

 

তবে বর্তমানে দাপ্তরিক কর্মকান্ড পরিচালনার জন্য একজনকে সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে। আগামীতে কর্মকর্তা নিয়োগ দিলে কোন সমস্যা হবেনা বলে জানিয়েছেন  উপ পরিচালক বেগম শাহেনওয়াজ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ