• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

বৈশাখী পুর্নিমা উপলক্ষে কাউখালীতে ধর্মীয় আলোচনা সভা
বুদ্ধের আদর্শ অনুসরণ না করায় পাহাড়ে সংঘাত বাড়ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2019   Friday

বৈশাখী পুর্নিমা উপলক্ষে শুক্রবার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার চেলাছড়া দশবল বৌদ্ধ বিহারে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ধর্মালোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য ভিক্ষু সংঘের কাউখালী উপজেলা সভাপতি ভদন্ত সুমনা জ্যোতি মহাথেরো মহামতি বুদ্ধের আদর্শ অনুসরণ না করায় পাহাড়ে সংঘাত বাড়ছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বৌদ্ধের দেখানো পথ ছেড়ে আমরা অন্য পথে হাঁটছি। তাই আমাদের দুঃখ কাটছেনা। বিলাসিতা, শৌখিনতা আমাদের গ্রাস করে ফেলেছে। এটা পরিহার করতে হবে। মানব কল্যাণে এগিয়ে আসতে হবে। সংঘাতছাড়া ভয়ভীতিহীন ধর্মীয় অনুষ্ঠান পালনের পথ উন্মুক্ত করতে হবে।

 

তিনি আরো বলেন, বৈশাখ মাসের পুর্নিমার দিন মহামতি বৌদ্ধের জন্ম জয়ন্তী। একই দিনে জন্ম, বৌদ্ধত্বলাভ ও মহাপরিনির্বান পৃথিবীর কোন মহাপুরুষের জীবনে একসাথে ঘটেনি। তাই বৌদ্ধের ত্রি-স্মৃতি বিজরিত এই দিনটি আমাদের কাছে পরম পাওয়া।

 

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বুদ্ধপূজা, পিন্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, ধর্মীয় সভা এবং হাজার প্রদ¦ীপ প্রজ্জ্বলন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন পার্বত্য ভিক্ষু সংঘের কাউখালী উপজেলা সভাপতি ভদন্ত সুমনা জ্যোতি মহাথের, ঘাগড়া সদ্ধর্ম বৌদ্ধ বিহারাধ্যক্ষ ভদন্ত রতœপাল থের, চেলাছড়া দশবল বৌদ্ধ বিহারাধ্যক্ষ গুন প্রিয় ভিক্ষু।

 

এছাড়া বক্তব্য দেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদিশ চাকমা, পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক বিহারী চাকমা, চেলাছড়া দশবল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি কৃষ্ণমনি চাকমা। এতে বিহারের উপাসক-উপাসিকা পরিষদের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ