• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে ধর্ষনের শিকার কিশোরীর মৃত্যু,আটক ৩

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2019   Tuesday

খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় ধর্ষণেন শিকার ধনিতা ত্রিপুরা (১৭) নামে এক কিশোরীকে মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেজনক তিন ধর্ষককে আটক করেছে। আটকৃতরা হচ্ছে, রুমেন ত্রিপুরা (২২), কিরণ ত্রিপুরা (২০) ও কমল ত্রিপুরা(১৯)।

 

সোমবার রাতে কোন এক সময় খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়ার বড় পাড়ায় এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, গত সোমবার বড় পাড়ার বাসিন্দা মন মোহন ত্রিপুরা তাঁর স্ত্রীকে নিয়ে জেলার দীঘিনালায় বেড়াতে যান। রাতে বাড়ী ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি। এ অবস্থায় কিশোরী ধনিতা ত্রিপুরা বাসায় একা ছিলেন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ধনিতার কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা খুলে। বিছানার উপর ধনিতার লাশ দেখতে পায়। এ ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করেছে। কিভাবে ধনিতার মৃত্যু হয়েছে সেটি পুলিশ খুঁজে বের করবে।

 

খাগড়াপুর মহিলা সমিতির সভাপতি শেফালিকা ত্রিপুরা বলেন, ধর্ষকদের যথাপোযুক্ত বিচার না হওয়ায় ধর্ষণের ঘটনা দিনদিন বাড়ছে। ধনিতা ত্রিপুরার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলে শুনেছি। সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায়।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরার কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছেন। প্রাথমিক ভাবে ধর্ষণে ফলে কিশোরীর মৃত্যু হয়েছে  বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেজনক তিন ধর্ষককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ