• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের জন্ম বার্ষিকীর আলোচনায় পৌর মেয়র
রাঙামাটিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2019   Wednesday

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


পৗরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আকতার জাহান। স্বাগত বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের সমন্বয়ক মোঃ জামাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সীমা ত্রিপুরা।


আলোচনা সভা শেষে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ না করেও অনেকেই সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধা বনে গেছে। তারা সরকারি নানা সুযোগ-সুবিধাও ভোগ করছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকা থেকে বাদ দেয়া জরুরী।


পৌর মেয়র আরো বলেন, যুদ্ধাপরাধী ও রাজাকারের নামে যেসমস্ত স্থাপনা রয়েছে সেসব নামফলকও তুলে ফেলা হবে। ইতোপূর্বে রাঙামাটির অনেক মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে পৌর এলাকার বিভিন্ন সড়কের নামকরণ করা হবে বলেও মন্তব্য করেন পৌর মেয়র।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ