• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মাদক,ইভটিজিং ও জঙ্গিবাদে সরকার জিরো টলারেন্সে-কাপ্তাইয়ে অতিরিক্ত পুলিশ সুপার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2019   Wednesday

মাদক,ইভটিজিং ও জঙ্গিবাদে সরকার জিরো টলারেন্সে আছে।এসব কর্মকান্ডে জড়িতদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।

 

গেল মঙ্লবার কাপ্তাই কমিউনিটি পুলিশিং ফোরাম কর্তৃক এক আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার(কাপ্তাই সার্কেল) জুনায়েত কাউসার একথা বলেন।

 

তিনি আরো বলেন, সমাজে আজ মাদক,ইভটিজিং,জঙ্গিবাদ ভয়াবহ রুপ ধারন করেছে। মাদকের ছোবলে তরুন সমাজ আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইভটিজিংয়ের কারণে অনেক কিশোরী নির্যাতিতসহ মৃত্যুমুখে পতিত হচ্ছে।আর ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে এক শ্রেনীর শিক্ষিত যুবকদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। সমাজের এসব ব্যাধি প্রতিহত করতে পুলিশ বাহিনীর সাথে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতার প্রয়োজন। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। এতে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ নুর,ওসি (তদন্ত) নুরুল আলম, আ`লীগ নেতা আবুল বশর।

 

বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ নুর বলেন, উপজেলায় ইভটিজিং ও জঙ্গিবাদের তেমন ঘটনা না ঘটলেও মাদক বিকিকিনির তৎপরতা রয়েছে।এলাকার কাপ্তাই ও চন্দ্রঘোনায় মাদক বিক্রেতা এবং সেবনকারীদের অপতৎপরতা রয়েছে। তিনি বলেন,মাদকের বিষয়ে পুলিশ প্রশাসন হার্ডলাইনে রয়েছে। কাপ্তাই থানায় যোগদানের পর হতে এপর্যন্ত মাদক দ্রব্য আইনে মোট ৪১ টি মামলা রুজু করা হয়েছে।এরমধ্যে ২২টি মামলা হয়েছে চন্দ্রঘোনায়।আর অবশিষ্ট মামলা গুলো হয়েছে সমগ্র উপজেলায়।  তিনি বলেন,চন্দ্রঘোনা ইইনিয়নের মিশন এলাকা,ফকিরাঘোনা ও ছাদেকেরঘোনায় মাদক বিকিকিনি করছে যারা তাদের মধ্যে নুর ইসলাম,শুক্কুর জামালকে এলাকা ছাড়া করতে তথা আইনের আওতায় আনতে এলাকার ইউপি সদস্যসহ জনগণের সহযোগিত চেয়েছেন তিনি।

 

সভায় এলাকার জনপ্রতিনিধি,সাংবাদিক ও বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।তারা এলাকার বিভিন্ন স্থানে অনিয়ম,আড্ডা,মাদক বিক্রি সম্পর্কে নিজ নিজ মতামতসহ বক্তব্য তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ