• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে উদীচীর বর্ষবণে সুরের মুর্ছনায় মুগ্ধ দর্শক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2019   Saturday

বৈশাখের খরতাপে নাগরিক জীবনে যখন ছন্দপতন ঘটছে, ঠিক সে সময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপ্তাই উপজেলা সংসদের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জড়ো হয়েছে কিছু সংস্কৃতমনা দর্শক, শিল্পী, কলাকৌশলী। বৈশাখের প্রচন্ড খরতাপ তাদের দমিয়ে রাখতে পারেনি।

 

 কাপ্তাই উপজেলা উদীচীর শিল্পীদের পরিবেশনায় সমবেত যন্ত্রসংগীত, আবৃত্তি, গান এবং নৃত্য উপভোগ করে আগত দর্শক শ্রোতা তুমুল করতালিতে। গত শুক্রবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

 

উদীচী কাপ্তাইয়ের সভাপতি মংসুই প্রু মারমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। যুগ্ম সম্পাদক অমিত বিশ্বাস বাবলু এবং সদস্য খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা উদীচীর সভাপতি অমলেন্দু হাওলাদার। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদীচী কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। বর্ষবরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উদীচী রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক বিজয় ধর, যুগ্ম সম্পাদক সাগর পাল, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা সহ উদীচী রাঙামাটি,  কাপ্তাই শাখার সদস্যগণ সহ বিপুল সংখ্যক দর্শক শ্রোতা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ