• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে মাদক বিরোধী সমাবেশ
মাদকের ব্যবহার বন্ধে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জেলা প্রশাসকের আহবান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2019   Saturday

পাহাড়ের আনাচে কানাচে চলমান সকল প্রকার মাদক ব্যবহার বন্ধে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।


তিনি বলেন, দেশের জাতি ও সমাজকে মাদকদের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সমাজ থেকে মাদকের ব্যবহার পুরোপুরি নির্মূল করতে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহবান জানান।


শনিবার রাঙামাটিতে সমাজ থেকে মাদককে নির্মূলে সামাজিক সচেতনতা বাড়াতে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক মাদক বিরোধী সমাবেশে তিনি এই আহবান জানান।


শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলানায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ প্রমুখ। সমাবেশ শেষে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত হয় এবং তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।


মাদক বিরোধ সমাবেশে বক্তারা বলেন, মাদকের মরণ ছোবল ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে রাজনীতিবিদ, পুলিশ, মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক, ওলামা মাশায়েক প্রত্যেকেই একযোগে দায়িত্ব পালন করতে হবে।


বক্তারা আরো বলেন, বর্তমানে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করছে চিহ্নিত কিছু লোকজন। এতে করে এলাকার তরুণরা মাদকাসক্ত হয়ে পরছে। তারা মাদকাসক্ত হয়ে নানা ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে পরছে। জনসচেতনায় মাদকের ভয়াল ছোবলের হাত থেকে ছেলে মেয়েদের রক্ষা করার লক্ষে গণসচেতনতা সৃষ্টির আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ