• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উদীচী শিল্পী গোষ্ঠী রাঙামাটি সংসদের গণসঙ্গীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2015   Monday

সোমবার বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের উদ্যোগে আয়োজিত গণসঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

রাঙামাটি শহরের রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা উদীচী সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন,বিশিষ্ট সাংবাদিক রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে,রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা,জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার,অরুন দেবনাথ,রনজিৎ পাটোয়ারী বাসু। প্রতিযোগিতায় রাঙামাটি জেলার রাজস্থলী,কাপ্তাই ও রাঙামাটি সদরের প্রতিযোগিরা গনসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

 

উদীচী কেন্দ্রীয় সংসদের কর্মসূচী হিসেবে রাঙামাটিতে ৬ষ্ঠ সত্যেন সেন গনসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। গণসংগীত প্রতিযোগিতায় ৪ টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে বিচারকের দায়িত্ব পালন করেন, বিশিষ্ট সাংবাদিক রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে,রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমাঅরুন দেবনাথ,রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিনাক্ষী ধর। প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অর্জন করেন প্রত্যয় বড়–য়া,২য় স্থান অর্জন করেন রিনভি চাকমা,৩য় স্থান অর্জন করেন সজীব কান্তি দে। খ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন কাপ্তাই উপজেলার জ্যাকলিন তঞ্চঙ্গ্যা,দ্বিতীয় স্থান অর্জন করেন রাঙামাটির চায়না চাকমা,৩য় স্থান অধিকার করেছেন কাপ্তাইয়ের মেরিলিন চাকমা।গ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন কাপ্তাইয়ের সুমনা তঞ্চঙ্গ্যা,২য় স্থান অর্জন করেছেন রাজস্থলী উপজেলার প্রিয়া বড়ুয়া ও ৩য় স্থান অর্জন করেছেন রাঙামাটির পম্পী বড়–য়া।এদিকে,দলীয় গনসঙ্গীত প্রতিযোগিতায় কাপ্তাইয়ের সুমনা তঞ্চঙ্গ্যা ও তার দল,২য় স্থান অর্জন করেছেন চায়না পাটোয়ারী ও তারদল। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়।


জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর রাঙামাটি জেলা সভাপতি অমলেন্দু হাওলাদার জানিয়েছেন, গনসঙ্গীত প্রতিযোগিতায় প্রতি বিভাগে প্রথম অর্জনকারীগরা বিভাগীয় পর্যায়ে গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ পাবে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৃজনশীল বিকাশ ও ইতিহাস ঐতিহ্য সংরক্ষনে উদীচী তার নিরন্তর প্রয়াস অব্যাহত রেখেছে। গান,নাটক,আবৃত্তি,নৃত্য ও সাহিত্যসহ শিল্পকলার বিভিন্ন মাধ্যমে উদীচীর এই বহুমাত্রিক সংগ্রাম অব্যাহত থাকলেও গান তথা গণসঙ্গীত এখনো উদীচীর প্রধান মাধ্যম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ