• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান বির্তক উৎসবে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2019   Saturday

‘বির্তক মানেই যুক্তি, বিজ্ঞানই মুক্তি’ এই স্লোগানে সারাদেশের মতো খাগড়াছড়িতেও শনিবার কুমিল্লাটিলা আইডিয়েল হাইস্কুল হলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)’ এবং ‘দৈনিক সমকাল’-এর যৌথ আয়োজনে শনিবার দুপুরে জেলা সদরের কুমিল্লাটিলা আইডিয়াল স্কুলের হলরুমে অনুষ্ঠিত বির্তক উৎসবের আয়োজন করা হয়।

 

জেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বিজ্ঞান বিতর্ক উৎসবে এপিবিএন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে  চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক হবার গৌরব অর্জন করে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা প্রথমা মিমিউইন মারমা।

 

চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, যুক্তি সংগত বির্তক মানুষকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলে। শিক্ষার্থীদের মাঝে সৃজন ও মননশীল চিন্তা ধারা তৈরীতে বির্তকের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে যুক্তি ও বিজ্ঞানসম্মত চিন্তা ধারণা গড়ে তুলতে চলতি বছর থেকে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বির্তক প্রতিযোগীতা চালুর আশ্বাস দেন তিনি। 

 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৈনিক কালের কণ্ঠ’র খাগড়াছড়ি প্রতিনিধি ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন’র সাধারণ সম্পাদক আবু দাউদ, মাটিরাঙার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম এবং এপিবিএন হাইস্কুলের শিক্ষক ননিকা চাকমা।

 

কুমিল্লাটিলা আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আনসারী মিঠু’র সঞ্চালনায় সম্পন্ন সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকাল’র খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী।

 

পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু শিক্ষার্থীদের মাঝে যুক্তি ও বিজ্ঞানসম্মত চিন্তা ধারণা গড়ে তুলতে চলতি বছর থেকে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বির্তক উৎসব চালুর আশ্বাস দেন তিনি।

 

বিতর্ক উৎসবে মাটিরাঙা শান্তিপুর উচ্চ বিদ্যায়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম মডারেটর, একই স্কুলের শিক্ষক মো: আব্দুল খালেক এবং মুনিগ্রাম হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হিরনময় চাকমা বিচারকের দায়িত্ব পালন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ