• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

সুবর্ণ ভূমি ফাউন্ডেশন’র বরকলে ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হেলথ্ কিটস্ বক্স বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2019   Tuesday

বেসরকারী দাতব্য প্রতিষ্ঠান সুবর্ণ ভূমি ফাউন্ডেশন পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর শিশুদের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাচ্ছে। রাঙামাটির প্রত্যান্ত বরকল উপজেলায় ৫টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককের সন্মানী, শিক্ষক প্রশিক্ষণ, স্কুল অবকাঠামো উন্নয়ন বা মেরামত, শিক্ষার্র্থীদের জন্য বিভিন্ন উপকরণসহ ইত্যাদি প্রদান করে থাকে।


এরই ধারাবাহিকতায় গেল ১১ এপ্রিল জাক্কোবাজেই বেসরকারী বিদ্যালয়সহ ৫টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হেলথ্ কিটস্ বক্্র বিতরণ করা হয়েছে। অন্যান্য বিদ্যালয়গুলো হল ভূষনছড়া ইউনিয়নের পুলছড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, বড় হরিনা মুখ বসরকারী প্রাথমিক বিদ্যালয়, রামছড়া বসরকারী প্রাথমিক বিদ্যালয়, কুদুছড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল হেলথ্ এডুকেশন হিসেবে হেলথ্ কিটস্ বক্স বিতরণ করা হয়। বিরতরণ অনুষ্ঠান পরিচালনা করে বিদ্যালয়ের এসএমসি, পিটিএ ও মাদারস্ গ্রুপ। এতে প্রতিটি বক্সে একটি করে উন্নত মানের টুথ ব্রাশ, পেপস্, নেইল কার্টার ও সাবান রয়েছে।


বিদ্যালয়ের অভিভাবকরা গেল কয়েক বছর থেকে পার্বত্য অঞ্চলে শিক্ষা ক্ষেত্রে বেসরকারী সহযোগিতা যেখানে প্রায়ই পুরোপুরি বন্ধ বলা চলে সেখানে সুবর্ণ ভূমি ফাউন্ডেশন’র এ উদ্দ্যোগ সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।


সুবর্ণ ভূমি ফাউন্ডেশন’র সিএইচটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মানবাশীষ চাকমা জানান,এ ধরণের কার্মসূচীর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি শিশু যাতে সুষ্ঠভাবে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে এবং স্কুলেই সু-স্বাস্থ্য বিষয়ে সকলের মাঝে প্রাথমিক ধারণা তৈরী করা।


তিনি আরো জানান, সুবর্ণ ভূমি ফাউন্ডেশন এ সকল বিদ্যালয় থেকে প্রাথমিক সম্পন্ন করা মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সকল স্তরে মাসিক বৃত্তি প্রদান করে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ