• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

বিপুল পরিশানের অস্ত্রশস্ত্র উদ্ধার
বান্দরবানে সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গুলিবিনিময়ে জ্ঞান শংকর চাকমা নিহত

ববরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2019   Wednesday

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী লেমুছড়ির তুলাতুলি এলাকায় বুধবার সন্ত্রাসীদের সাথে যৌথবাহিনীর  গোলাগুলি বিনিময়ে জ্ঞান শংকর চাকমা নামের ১ সন্ত্রাসী নিহত ও বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। 

 

জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে র‌্যাবের চট্টগ্রাম-৭এর একটি দল গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী লেমুছড়ির তুলাতুলি এলাকায় অভিযান চালায়। অভিযানে বিজিবিসহ যৌথবাহিনীর সদস্যরাও অংশ নেন। এসময় সন্ত্রাসীদের সাথে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে জ্ঞান শংকর চাকমা(৪৫) নামের এক সন্ত্রাসী নিহত হয়। তার বাড়ী রাঙামাটি জেলায়। এসময় সন্ত্রাসীদের যৌথ বাহিনীর পাল্টা গুলিতে ঠিকতে না পেরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭টি এসএমজি, ১১টি ম্যাগজিন, ৪৩৭ রাউন্ড তাজা গুলি, ও ৪লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

নাইক্ষ্যংছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে জ্ঞান শংকর চাকমা নামের সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে।  নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক একটি রাজনৈতিক দলের সশস্ত্র সদস্য বলে জানা গেছে। গেল ১৮ মার্চ রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচন শেষে ফেয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে ৭ জন নিহতের ঘটনায় জ্ঞান শংকর চাকমা সন্দেহভাজন মুল আসামী ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ