• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে বুদ্ধ ভিক্ষুদের সম্মিলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2019   Saturday

শনিবার রাঙামাটি সদরের কুতুকছড়িতে দিন ব্যাপী বুদ্ধ ভিক্ষুদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

 

কতুকছড়ি মাঠে বুদ্ধ পতাকা উত্তোলন ও  মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ ৮ম বারের সম্মিলনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিন বোধি মহাস্থবির, দিঘিনালা বন বিহারের অধ্যক্ষ নন্দপাল মহাস্থবির। এতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ বুদ্ধ ভিক্ষুসহ দুইশর অধিক বুদ্ধভিক্ষু অংশ নিয়েছেন।

 

এছাড়া এ সন্মিলনে হাজারো নারী-পুরুষ পূণ্যার্থী অংশ নেন। সম্মিলন উদ্বোধন পর পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ করেন। এরপর সংঘ দান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দান, হাজার প্রদীপ দানসহ নানান দানকার্য সম্পাদন ও উৎসর্গ করা হয়।

 

এরপর অনুষ্ঠিত হয় ধর্মালোচনা সভা। এতে ধর্ম দেশনা দেন ড.জিনবোধি মহাস্থবির ও  নন্দপাল মহাস্থবিরসহ জ্যেষ্ঠ ভিক্ষুরা।

 

ধর্ম সভায় রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা, কুতুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান কানন চাকমা, কুতুকছড়ির ডুলুছড়ির মৌজার হেডম্যান অমল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ