• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ৫দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2019   Saturday

রাঙামাটিতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রশাসনিক ও ব্যাক্তিগত কর্মকর্তাদের (১ম ব্যাচ) শনিবার থেকে ৫দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।


জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ব্যাবস্থাপনায় মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।


জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইয়াছিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক সাধন মনি চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, নদী উপকেন্দ্রের বৈজ্ঞানিক উর্দ্ধতন কর্মকর্তা মোঃ আজাহার আলী বক্তব্য রাখেন।


প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এ জেলায় মৎস্য চাষ করে উৎপাদন বৃদ্ধি করার বৃহৎ সুযোগ রয়েছে। এখানে রয়েছে এশিয়ার বৃহত্তম কাপ্তাই হৃদ। এ হৃদকে সঠিকভাবে কাজে লাগিয়ে মৎস্য উৎপাদনের পাশাপাশি দেশ বিদেশে রপ্তানি করে মুদ্রা অর্জন করা সম্ভব।

 

তিনি বলেন, এ হৃদ থেকে বোয়াল, চিতল’সহ বিলুপ্ত প্রজাতির মাছ ও কার্প জাতীয় মাছের প্রজনন বৃদ্ধিতে সকলের পরামর্শ খুবই জরুরী। তিনি প্রশিক্ষনার্থীদের উেেদ্দ্যশে বলেন, আপনারা প্রশিক্ষনের পাশাপাশি এ জেলার সম্ভাবনাময় এলাকাগুলো পরিদর্শন করুন এবং পরবর্তিতে এ জেলার উন্নয়নে প্রকল্প গ্রহণ করুন। যাতে করে সমতলের ন্যয় এ জেলাও সমানতালে এগিয়ে যায়।

 

তিনি আরো বলেন, এক সময় এ জেলায় সংরক্ষিত বনাঞ্চল ছিল যা রাজনৈতিক ও অন্যান্য কারনে বিলুপ্ত হতে চলেছে। এ সংরক্ষিত বন রক্ষা ও নতুন করে বন সৃষ্টি করতে সরকার সর্বাত্বক চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তিনি মৎস্য, কৃষি, প্রাণীসম্পদ’সহ সকল সেক্টরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ