• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে দুস্থ জনগণের মাঝে সোলার প্যানেল বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2019   Thursday

বুধবার রাঙামাটির বিলাইছড়ির দূর্গম ফারুয়ার দুস্থ জনগণের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১১৭টি সোলার প্যানেল বিতরন ও ফারুয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে ষ্টীট লাইট সোলার প্যানেল বসানো হয়েছে।


শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানকে সামনে রেখে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরে টিআর-কাবিখা কর্মসূচীর ১ম পর্যায়ের প্রকল্পের অধিনে ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সোলার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল ।


সোলার প্যানেল বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা সুজন কান্তি দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, বিলাইছড়ি থানার পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান, একটিবাড়ী একটি খামার উপজেলা সম্বনয়ক নিত্যলাল তনচংগ্যা ও বিলাইছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশন সোলার কোম্পানীর উপজেলা ব্যাবস্হাপক নিকেল চাকমা’সহ ওয়ার্ড মেম্বার এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বারাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৩ নং ওয়াড মেম্বার শান্তি কুমার তনচংগ্যা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গম এলাকায় যেখানে এখনো বিদ্যুতের ছোঁয়া লাগেনি ওই সকল এলাকার প্রতিষ্ঠান ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আলো পৌঁছাতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতা হিসাবে সৌর বিদ্যুৎ সোলার সিস্টেম বিতরণ করা হচ্ছে। বক্তরা বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার যে উদ্যোগ নিয়েছিলো তার প্রতিফলন হচ্ছে। বক্তরা বলেন, পাহাড়ের আর কোন গ্রাম অন্ধকারে থাকবে না। প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হবে।


উল্লেখ, ২০১৭-২০১৮ অর্থ বছরের ২য় পর্যায়ে ১০৭টি পরিবারকে প্রদানের মাধ্যমে পরিবার ভিত্তিক সোলার প্যানেল ও সরঞ্জাম দেওয়া শুরু হয় তারই ধারাবাহিকতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের ১ম পর্যায়ে প্রতিষ্ঠান ও দুস্থ জনগণের মাঝে ১১৭টি সোলার প্যানেল বিতরন করা হয়। এই ধারাবাহিকতা চলমান থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ