• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বাসন্তি চাকমাকে মহিলা এমপি মনোনয়নে খুশীর জোয়ারে ভাসছে খাগড়াছড়িবাসী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2019   Saturday

খাগড়াছড়ি থেকে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ(এমপি) হিসেবে বাসন্তি চাকমা মনোনয়ন পেয়েছেন। তিনি খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টির দায়িত্ব পালন করছেন। 

 

এদিকে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো খাগড়াছড়ি থেকে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হিসেবে বসন্তি চাকমাকে মনোনীত করায় দলীয় কর্মীসহ মানুষ খুশীর জোয়ার দেখা দিয়েছে।


শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের সভার পর আওয়ামীলীগের ৪১ জন মহিলা এমপির নাম ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


এদিকে,খাগড়াছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ^র ত্রিপুরা বাসন্তি চাকমাকে এমপি মনোনীত করায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। খাগড়াছড়ি জেলা থেকে বাসন্তি চাকমাকে মহিলা এমপি হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী খাগড়াছড়িবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করে দিয়েছেন।


খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানান, তাদের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে জয় যুক্ত করেছি। আর এবার খাগড়াছড়ি থেকে একজন মহিলা এমপি পেয়েছি। খাগড়াছড়ি থেকে বাসন্তি চাকমাকে মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রী ও দলে নীতি নির্ধাকদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ জানান। তাই খাগড়াছড়িতে এবার আরো অনেক উন্নয়ন হবে। এবং উন্নয়নের সুফল খাগড়াছড়ির জনগণ ভোগ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।


এদিকে, বাসন্তি চাকমাকে এমপি হিসেবে নির্বাচিত করায় জেলা আওয়ামীলীগসহ জেলার সকল স্তরের মানুষের মানুষের খুশির জোয়ার দেখা দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে পেইজে বাসন্তি চাকমাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।


তিনি মনোনীত হওয়ায় খাগড়াছড়ি প্রেস ক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো কেন্দ্র থেকে মহিলা হিসেবে এমপি মনোনীত হওয়ায় বাসন্তি চাকমাকে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি থেকে এবারে মহিলা এমপি মনোনীত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তাদের আশা খাগড়াছড়ি জেলার উন্নয়নের লক্ষে বাসন্তি চাকমা কাজ করে যাবেন।

 

বাসন্তি চাকমা জানান, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যাঞ্চলের মানুষকে কতটা ভালোবাসেন, তা আবারও প্রমাণিত হয়েছে। ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি সম্পাদনের মাধ্যমে তিনি ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে পাহাড়ি-বাঙালি সহাবস্থান নিশ্চিত করেছেন।

 

তিনি  আরো বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে পাহাড়ে নারী শিক্ষায়নে বিশেষ ভূমিকা পালনের পাশাপাশি অবহেলিত ও বঞ্চিত নারীদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ এবং সব মানুষের সমমর্যাদায় বেঁচে থাকার সম্প্রীতিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


উল্লেখ্য, গেল দশম  সংসদ নির্বাচনে রাঙামাটি জেলা থেকে জেলা মহিলালীগের নেত্রী ফিরোজা বেগম চিনু নির্বাচিত হয়েছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ