• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে হিলর ভালেদীর শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2019   Monday

সোমবার রাঙামাটির বরকলে হত-দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র, বাক-প্রতিবন্ধীদের পরণের পোশাক এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সুবলং ইউনিয়নের শিলার ডাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের ব্যবস্থাপনায় আমেরিকা প্রবাসী ¯েœহাশীষ প্রিয় বড়–য়ার অর্থায়নে ও অন্যান্য দাতাদের সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হয়। এ উপলক্ষে হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা, সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, সমন্বয়কারী শ্রীমৎ বিনয় রক্ষিত থের, সুমনশ্রী থের, মেত্তানন্দ থের ও বুদ্ধশ্রী ভিক্ষুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনটিরসহ-সভাপতি পারমিতা চাকমা ও সাধারণ সম্পাদক নিকেল চাকমা। অনুষ্ঠানে চার গ্রামের দু’শতাধিক পরিবার অংশগ্রহণ করে।

 

এতে  বরকল উপজেলার ১ নং সুবলং ইউনিয়নের চারটি গ্রামের ( শীলার ডাক, শুকুরছড়ি,আজাছড়া, সাপখেইয়াছড়া) ১০০ হত-দরিদ্র পরিবারকে কম্বল, ৩৮ প্রতিবন্ধীকে পরণের পোশাক এবং ৬০ গরিব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।

 

বক্তারা বলেন, আর্ত-মানবতা সেবা এবং একে অপরের পাশে দাঁড়ানো প্রতিটি মানবতাবাদী মানুষের কর্তব্য।আমাদের সবাইকে অসহায় মানুষের সহায়তায় হাত বাড়িয়ে মানবতার পরিচয় দিতে হবে।আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে তাতে শিশুরা খুব আনন্দ অনুভব করছে। এভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে।তাই অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য সমাজের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তিকে এগিয়ে আসার আহবান জানান তারা।

 

বক্তরা আরো বলেন,হিলর ভালেদী পরিবার কম সময়ে পার্বত্যাঞ্চলের মানুষের মাঝে বেশ সুনাম অর্জন করেছে। মানবতার কাজে ভূমিকা রেখে যেভাবে কাজ করে যাচ্ছে আগামী দিনে এ সংগঠন অনেক এগিয়ে যাবে বলে মন্তব্য করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ