• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইকে উন্নয়নের মডেল বানাতে চান বেবী

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2019   Monday

কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হতে চান উপজেলা  আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। বর্তমানে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বেবী স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

 

 আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ১৯৮৭ সালে কেপিএম স্কুল শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। এসময় ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন বেবী। কলেজ ছাত্রলীগে নেতৃত্ব দেওয়াসহ ১৯৯০ সালে ছাত্রলীগ জাতীয় পরিষদ সদস্য নির্বাচীত হন এবং২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচীত হন তিনি। এরপর তিনি ব্যবসা আর রাজনীতি এক সাথে চালিয়ে যান।২০১৪ সালে তিনি কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচীত হন। ২০১৭ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এলাকায় অত্যন্ত জনপ্রিয়,সদালাপী বেবী বর্তমানে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জনকল্যাণ মূলক কাজে অবদান রাখার লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে  পশ্চাৎপদ পাহাড়ি অরন্য বেষ্টিত কাপ্তাই উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।

 

আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে পারিবারিকভাবে জড়িত রয়েছি। আওয়ামী লীগের সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিগত ৫ বছরে আওয়ামী লীগ সরকারে থাকলেও কিছু ষড়যন্ত্রের কারণে রাঙামাটি আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচীত না হওয়ায় অরন্যঘেরা পাহাড়ি কাপ্তাই উপজেলায় আশানুরুপ উন্নতি হয়নি। এছাড়া আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃনমূল নেতাকর্মীরা সঠিকভাবে মূল্যায়িত না হওয়ায় তাদেরকে সঠিক মূল্যায়ন করা তথা  এ উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে আমি প্রার্থী হতে চাই। আমাদের এলাকার বর্তমান সাংসদ রাঙামাটি পার্বত্য জেলার অবিসংবাদিত নেতা দীপংকর তালুকদার এমপির হাতকে আরো শক্তিশালী করতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ্তাই উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই।  তিনি এটাও বলেন,দল থেকে মনোনয়ন না পেলে দল যাকে মনোনীত করবে তার পক্ষেই কাজ করার প্রতিশ্রুতি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ