• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে ৫দিনব্যাপী হস্তশিল্প পন্য তৈরী বিষয়ক প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2019   Sunday

এসএমই ফাউন্ডেশনের আয়োজনে রাঙামাটিতে রোববার থেকে  ৫দিনব্যাপী বিভিন্ন ধরনের হস্তশিল্প পন্য তৈরী বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে।

 

নারী বিবর্তন ও উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সহযোগিতায় আশিকা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ও বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। এ সময় নাসিব মহিলা উদ্যোক্তা কাউন্সিল রাঙ্গামাটি জেলা শাখার সভানেত্রী ও বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, প্রোগ্রেসিভ এর সমন্বয়কারী নুকু চাকমা, ডিএনএ প্রোডাকশনের প্রশিক্ষক পার্থ গুপ্ত ও তন্দ্রা মুখার্জী উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তরা বলেন, পার্বত্য এলাকার হস্তশিল্প সামগ্রীর উৎপাদন বাড়াতে ও বাজার সৃষ্টি করতে এ প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখবে। দেশ বিদেশে পাহাড়ি হস্ত শিল্পের যে ঐতিহ্য ও সুনাম রয়েছে তা ধরে রাখতে হলে স্থানীয় যুবক-যুবতীদের এ ধরনের প্রশিক্ষনে অংগ্রহন করে অভিজ্ঞতা অর্জন করে আতœনির্ভরশীল হওয়ারও আহ্বান জানান বক্তারা। 

 

প্রশিক্ষনে বিশেষ করে মহিলাদের গহনা, হাতের কারু, পুটির মালা’সহ বিভিন্ন সামগ্রী তৈরির উপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষনে জেলার ৩০জন নারী প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ