• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2019   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী বলেন, রাজস্থলী, কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩০ শয্যা থেকে ৫০শয্যায় উন্নীতকরণের কাজ চলছে। অন্যান্য উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো উন্নয়নের কাজ করা হবে। একইভাবে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ২৫০ বেডে উন্নীতকরণের কাজও শুরু হয়েছে। এছাড়া নানিয়ারচর, বরকল ও লংগদু উপজেলায় কমিউনিটি ক্লিনিকের মেরামত ও সংষ্কার কাজ শীঘ্রই শুরু হবে। তিনি বলেন, বিগত বছরে জেলায় মহামারী আকারে বড় ধরনের কোন রোগ দেখা যায়নি। অন্যদিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়টি জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এখতিয়ারধীনে রয়েছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম বলেন, সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতেও ১লা জানুয়ারি বই উৎসব পালন করা হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এ বছরও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নিজ নিজ মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ২০১৭ সালে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ৪৫৮জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবছর অর্থাৎ ২০১৮ সালের সমাপনী পরীক্ষায় ৮১৫জন শিক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে।

 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, এ বছরের ১ম দিনে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী বাংলা, ইংরেজী ভার্সন, দাখিল শিক্ষার্থীদের মাঝে ৯লক্ষ ২০হাজার ২৫২টি বই বিতরণ করা হয়েছে। এছাড়া গত ১৮ জানুয়ারি ৯ম শ্রেণীতে উত্তীর্ণদের মাঝে মেধাক্রমের ভিত্তিতে বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

 

জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা মনোরঞ্জন ধর বলেন, লক্ষ্যমাত্র অনুযায়ী এবারে ৪৫৮হাজার গবাদী পশুদের কৃত্রিম প্রজনন, ১১ হাজার গবাদী পশু, ৫৬ হাজার হাঁস-মুরগীকে চিকিৎসা সেবা ও টিকা প্রদান করা হয়েছে।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অঃদাঃ) মোঃ শহীদুল ইসলাম বলেন, আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের চলতি মাস থেকে যুব উন্নয়নে ৭টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, এবারে রাঙামাটি জেলা থেকে ২১জন ক্যান্সার, লিভার সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইসিস রোগীকে ৫০হাজার টাকা করে চিকিৎসা ভাতা প্রদান করা হবে। 

 

হর্টিকালচার সেন্টার বালুখালী, বনরুপা, নানিয়ারচর ও কাপ্তাইয়ের উদ্দ্যান তত্ববিদরা জানান, নার্সারিতে টার্গেট অনুযায়ী বিভিন্ন প্রজাতির চারাকলম মজুদ আছে।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০২১ ও ২০৪১ সালে দেশকে উন্নতশীল দেশে রূপান্তরে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেশবাসীকে দেওয়া অঙ্গীকার অনুযায়ী দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল এবং দারিদ্র বিমোচন করে দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। উন্নত দেশ গঠন ও প্রধানমন্ত্রীর সে স্বপ্ন বাস্তবায়নে সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ