• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2019   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে বিকাল ৪টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়া জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি-কে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।

 

এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, যুগ্ন-সম্পাদক রফিক তালুকদার, যুগ্ন-সম্পাদক জসিম উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ, কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহম্মুদ বাপ্পা, প্রমুখ বক্তব্য রাখেন।

 

সভায় দীপংকর তালুকদার বলেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন হলেও প্রকৃতপক্ষে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বিজয় পূর্ণতা লাভ করে। স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করেন। ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বন্ধু দেশগুলো দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধুর ঐন্দ্রজালিক নেতৃত্বে অতি অল্পদিনের মধ্যেই বিশ্বদরবারে বাংলাদেশের দৃঢ় অবস্থান তৈরি হয়।

 

তিনি বলেন, এ বছর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি আরও বেশি তাৎপর্যপূর্ণ। দেশের জনগণ জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে টানা চতুর্থবারের জন্য সরকার পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। নির্বাচনের এ রায় বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর প্রতি তাদের গভীর আস্থা ও অকৃত্রিম ভালোবাসারই প্রতিফলন।

দীপংকর আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে বিপুলভাবে বিজয়ী করেছে। আমাদের ওপর দেশের মানুষ যে দৃঢ় আস্থা রেখেছে, সরকার তার পরিপূর্ণ মূল্যায়ন করব। আওয়ামীলীগ সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত করা সম্ভব হবে বলেও তিনি জানান।

 

উল্লেখ্য, ১৯৭২ সালের আজকের এই দিনে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পান। এরপর থেকে প্রতিবছর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু ৭২ সালের ১০ জানুয়ারি দুপুর ১টা ৪১ মিনিটে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ