• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

মিথ্যা মামলা প্রত্যাহার না করলে ১৬ জানুয়ারী থেকে বাঘাইছড়িতে ৪৮ ঘন্টার সড়ক ও নৌপথ অবারোধ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2019   Wednesday

নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না করলে আগামী ১৬ জানুয়ারী থেকে বাঘাইছড়ি উপজেলার ৪৮ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের হুমকি দিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএস। তাছাড়া এই মামলা প্রত্যাহার না করলে উপজেলার সকল হাট-বাজার অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষনা দেয়া হয়েছে।

 

বুধবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(সন্তু লারমা) বাঘাইছড়ি থানা শাখার তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক দয়াসিন্ধু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় একথা জানানো হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, গেল ৪ জানুয়ারী বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়া এলাকায় প্রভাত কুসুম চাকমার বাড়ীতে কে কারা গুলি করে বসু চাকমাকে খুন করে। কিন্তু এ ঘটনায় কোন জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক জড়িত নয়। জনসংহত সমিতি এ ধরনের হত্যাকান্ডে ও সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে না। জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের কাছে কোন অবৈধ অস্ত্র নেই।


জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক মামলা দায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বার্তায় আরো বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য হয়রানি ও ষড়যন্ত্রমূলকভাবে এই হত্যাকান্ডে জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারীর মধ্যে এই মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে দাবী জানানো হয়েছে প্রেস বার্তায়।


উল্লেখ্য, গেল ৪ জানুয়ারী উপজেলায় বাবুপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি(সংস্কারপন্থী) কর্মী বসু চাকমা নিহত হন। পর দিন ৫ জানুয়ারী প্রভাত কুসুম চাকমা নামের বাড়ীর মালিক জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের উপজেলা শাখার ২৭ জন নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে অপর একটি অস্ত্র আইনের মামলা দায়ের করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ