• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি রাজবন বিহারে নববর্ষ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2019   Tuesday

বাংলাদেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটি রাজবন বিহারে নববর্ষ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

 

সকালে মঞ্চে বৌদ্ধ আর্য্যপুরুষ মহাপরিনির্বাণপ্রাপ্ত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিকৃতি মঞ্চে উপবিষ্ঠ করার মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচি পালন করে প্রজ্ঞা সাধনা প্রকাশনী।  এরপর সকালে বুদ্ধ পতাকা উত্তোলণ করা হয়। এ ছাড়াও সকালে ৮৪ হাজার প্রদীপ প্রজ্জ্বলন, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, পিন্ডদান, মঙ্গলসূত্র পাঠ ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অগণিত পুণ্যার্থীর ঢল নামে। অনুষ্ঠানে ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে নবনির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার অংশ নেন।

 

এতে ধর্মদেশনা দেন, রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির, শ্রীমৎ আনন্দ মিত্র মহাস্থবির, শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, প্রজ্ঞা সাধনা প্রকাশনীর সাধারণ সম্পাদক নব কুমার তঞ্চঙ্গ্যা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রাক্তন উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রজ্ঞা সাধনা প্রকাশনীর সদস্য উনয়ন চাকমা। অনিল কুমার চাকমার ব্যবস্থাপনায় ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন পারকি চাকমা ও অনন্যা চাকমা। এ সময় প্রজ্ঞা সাধনা প্রকাশনীর পরিচলনা কমিটির ত্রিরতন চাকমা, জগদীশ চাকমা, অশি^নী কুমার চাকমা, প্রভু রঞ্জন চাকমাসহ রাজবন বিহারের উপাসক-উপাসিকা উপস্থিত ছিলেন। পরে বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে মোমবাতি জ¦ালিয়ে ৮৪ হাজার প্রদীপ প্রজ্জ্বলনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ