• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    
 
ads

রাঙামাটিতে নির্বাচনী সহিংসতায় নিহত ১,জাল ভোট ও ভোটারদের বাধা প্রদানের অভিযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2018   Sunday

রাঙামাটির ২৯৯নং আসনে রোবার নির্বাচনে কাউখালী উপজেলার কাশখালীর রাঙিপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন যুবলীগের নেতা নিহত হয়েছে।

 

এদিকে, বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র দখল, হামলা,ভোট প্রদানে বাধা ও অবৈধ জাল ভোট দেয়ার অভিযোগ করা হয়েছে।


জানা গেছে, ভোট দিতে যাওয়ার সময় রোববার সকালের দিকে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাশখালী রাঙিপাড়া এলাকায় আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষে বাছির উদ্দিন নামের ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। গেল শনিবার রাতে আওয়ামীলীগ বিএনপির মাঝে বাক বিতন্ডার পর আজ রোববার সকালে ভোট কেন্দ্র যাওয়ার সময় বিএনপির কর্মীদের হামলায় বাছির উদ্দিন ও তার সঙ্গী গুরুতর আহত হয়। এ সময় তাদের দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাছির উদ্দিন মারা যান।

 

তবে জেলা পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভোট দিতে যাওয়ার সময় হামলায় যুবলীগের এক জন নিহত হয়েছে।


অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদারের(সিংহ) নির্বাচনী প্রধান এজেন্ট উদয়ন ত্রিপুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে রাঙামাটির দশ উপজেলার ৮টি উপজেলার ৩৭টি কেন্দ্রে ভোট দখল, হামলা,ভোট প্রদানে বাধা ও অবৈধ জাল ভোট দেয়ার অভিযোগ করেছেন। অভিযোগে তিনি জানান, কাপ্তাই ও রাজস্থলী উপজেলায় ৬টি কেন্দ্রে ভোট প্রদানে বাধা, লংগদু উপজেলায় ৪টি ভোট কেন্দ্রে কেন্দ্র দখল ও এজেন্টদের বের করা দেয়া হয়েছে। মারিশ্যাচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জুম্ম ভোটারদের উপর হামলা করলে ৪০ থেকে ৫০ জন আহত হন। বরকলে ২টিতে, বাঘাইছড়ি উপজেলায় ৩টি ভোট কেন্দ্রে সংস্কারপন্থীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়, কাউখালী উপজেলায় ১৭টি ভোট কেন্দ্র দখল, বাধা প্রদান করেছে। বিএনপির জেলা শাখার সভাপতি শাহ আলম অভিযোগ করেছেন আওয়ামীলীগের ক্যাডাররা ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরেছে। এতে বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ানের সমর্থক ও ভোটাররা ভোট দিতে পারেনি।


তবে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী পরিচালনা সদস্য সচিব হাজী মূছা মাতব্বর ভোট কেন্দ্র দখল, জাল ভোট, বাধা প্রদানের অভিযোগ সত্য নয় বলে দাবী করেছেন। তিনি দাবী করেন বিএনপির হামলায় তাদের এক যুবলীগ নেতা নিহত হয়েছে এবং হামলায় ৮ জন আহত হয়েছে।


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, রাঙামাটি আসনে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের নির্বাচনে কিছু কিছু অভিযোগ আসবে তা স্বাভাবিক।
--হিলবিডি২৮/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ