• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড়ী-বাঙালীর স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও ও উন্নয়নের সিংহ প্রতীকের বিকল্প নেই-উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2018   Friday

রাঙামাটি ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার এমপি বলেছেন, পার্বত্য চুক্তির ২১ বছর অতিবাহিত হলেও পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা আসেনি। তাই পাহাড়ী-বাঙালীর স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষে,নিজেদের অধিকার,স্বাধিকার ফিরে পেতে ও উন্নয়নের জন্য আগামী ৩০ ডিসেম্বর সিংহ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবে।


তিনি আরো বলেন, ভোট গ্রহণের দিন নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক তিন পার্বত্য জেলায় সব কেন্দ্রে সেনাবাহিনী নিয়োজিত থাকবে। ভোটাররা যেন নিরাপদে তাদের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারে সে ব্যবস্থা করবে তারা। তাই সেনাবাহিনী দেখে ভয়ে ভোট কেন্দ্র ত্যাগ না করার অনুরোধ করেন।


শুক্রবার রাঙামাটির নানিয়াচর উপজেলার টিএন্ডটি বাজার, ঘিলাছড়ি বাজার,কতুকছড়ি বাজারসহ কয়েকটি স্থানে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে পথ সভায় এ আহবান জানান উষাতন তালুকদার।


তিনি বলেন, পাহাড়ে মানুষের মাঝে সেনাবাহিনী ভীতি রয়েছে। অতীতে দেখা গেছে ভোট কেন্দ্রে সেনা বাহিনীর উপস্থিতি দেখে ভোটাররা ভয়ে ভোট না দিয়ে চলে গেছে। এবার যেন সেটি না হয় তাই প্রত্যক ভোটার যেন তাদের মূল্যবান ভোটটি দেওয়ার অনুরোধ করেন। ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার ব্যবস্থা করতেই সেনাবাহিনীরা ভোট কেন্দ্রে থাকবে। তাই তাদের ভয় পাবার কারণ নেই। অনেকে সেনাবাহিনী র‌্যাবের কথা বলে ভয় দেখাবে। এ কথায় কান না দেওয়ার অনুরোধ করেন।


উষাতন তালুকদার বলেন, পাহাড়ে এ যাবত পর্ষন্ত যারা সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়ে সংসদে গেছেন তারা পাহাড়ের মানুষের কথা বলতে পারেননি। প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামীলীগের দীপংকর তালুকদার তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে গেলেও পাহাড়ের মানুষের কোন অধিকারের কথা ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেননি। তাই পাহাড়ে শাসনতান্ত্রিক অংশিদারিত্ব পেতে এবং পাহাড়ী-বাঙালীর স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দলকে দেখে নয় ব্যক্তি দেখে প্রার্থীকে জয়ী করতে হবে।


টিএন্ডটি বাজারে আয়োজিত পথ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন এসব পথ অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, জনসংহতি সমিতির ভূমি বিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক, উষাতন তালুকদারের প্রধান নির্বাচনী এজেন্ট উদয়ন ত্রিপুরা, বিনয় কৃঞ্চ চাকমা প্রমুখ।


পরে একই উপজেলায় উষাতন তালুকদার ঘিলাছড়ি বাজার ও রাঙামাটি সদর উপজেলার কতুকছড়ি ও সাপছড়ি এলাকায় পথ সভায় বক্তব্যে দেন এবং নির্বাচনী প্রচারনার লিফলেট বিতরণ করেন। এসময় স্থানীয় লোকজন ছাড়াও জনসংহতি সমিতি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ