• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাটিরাঙায় নৌকার সমর্থনে হিন্দু সম্প্রদায়ের সমাবেশ
নৌকার জয়ে দেশের সব ধর্মাবলম্বীদের সম-মর্যাদা অটুট থাকবে

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2018   Thursday

নৌকা জনগণের কল্যাণের প্রতীক, শান্তি ও সম্প্রীতির প্রতীক। নৌকা বিজয়ী হলে মানুষ সুখে শান্তিতে থাকবে। এলাকার উন্নয়ন হবে। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান সনাতন সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সজল বরন সেন।


বৃহস্পতিবার দিনব্যাপী মাটিরাঙ্গা উপজেলার গোমতি, তাইন্দং, বড়নাল ও আমতলীসহ হিন্দু অধ্যুষিত এলাকায় গণসংযোগ শেষে মাটিরাঙ্গা সদরের বলিটিলায় উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষাকালী মন্দিরের সহ-সভাপতি সমীর বনিকের সভাপতিত্বে উঠোন বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, সহ-সভাপতি বাবুল বনিক, মাটিরাঙ্গা উপজেলা সনাতন ছাত্র ও যুব পরিষদের সাবেক সভাপতি সাগর চক্রবর্তী কমল এবং রতন বনিক প্রমুখ বক্তব্য রাখেন।


৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ বা নৌকা হেরে গেলে মাটিরাঙ্গা সন্ত্রাসের জনপদে পরিনত হবে। সাধারন মানুষের শান্তি বিঘ্নিত হবে। ২০০১ সালের মতো আবারো মাটিরাঙ্গায় খুনের রাজনীতি শুরু করবে বিএনপি-জামায়াত। তাই শান্তি ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।


মান-অভিমানে যারা বিএনপিসহ বিভিন্ন দলে চলে গেছে তাদেরকে মান-অভিমান ভুলে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর ঐক্যের স্বার্থে আওয়ামীলীগে ফিরে আসার আহবান জানিয়ে সনাতন সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সজল বরন সেন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামীলীগ হিন্দু সম্প্রদায়েরর ঠিকানা। আওয়ামীলীগ ছাড়া কেউ হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ