• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে উষাতন তালুকদার প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2018   Wednesday

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনে স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার বুধবার বিলাইছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় কাটিয়েছেন।


প্রচারনাকালে সিংহ প্রতীক প্রার্থী উষাতন তালুকদার উপজেলার বিভিন্ন স্থানে পথ সভা করেন।  বিলাইছড়ি উপজেলা বাজার প্রাঙ্গণে পথ সভায় নির্বাচনী প্রধান অতিথির বক্তব্যে রাখেন উষাতন তালুকদার এমপি। বিলাইছড়ি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বিলাইছড়ি জে,এস,এস এর সাধারণ সম্পাদক বীরত্তম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেএসএসএর কেন্দ্রীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক চিংলামং চাক, মারমা উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও আঞ্চলিক পরিষদ সদস্য সাথোয়াই প্রু মারমা, বিলাইছড়ি জে,এস,এস এর সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, বিলাইছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়–য়া, সফর সঙ্গী জন চাকমা ও কেন্দ্রীয় জে,এস,এস এর সদস্য সৌখিন চাকমা প্রমূখ। সভা সঞ্চালনা করেন বিলাইছড়ি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও এম,পি প্রতিনিধি টিপু চাকমা।

 

পথ সভায় উষাতন তালুকদার ভোটারদের উদ্দেশ্য বলেন, নির্বাচন আসলে শীতের অতিথি পাখির মত আপনাদের কাছে এসে অনেকে মধুর মধুর কন্ঠে গান গাইবে। অনেক কিছু বলে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইবে। তাই বন্ধুরা আপনাদের গভীরভাবে ভাবতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিভ্রান্ত হয়ে নয় ভালো ভাবে বুঝে শুনে দেব। কেননা আমি আমার মূল্যবান ভোট দিয়ে যাকে মহান সংসদে পাঠাবো উনি আমাদের কি উপকারে আসবে। আমাদের পার্বত্য চট্টগ্রামের জন্য সেই প্রতিনিধি কি ভূমিকা রাখবে সেই কথাটা গভীরভাবে ভাবতে হবে।


তিনি আরো বলেন, অনেকে বিগত দশ পনের বছরে অনেক টাকা আয় করেছে। আপনাদের মাথা বিক্রি করে অনেক ধনদৌলতের মালিক হয়েছেন। তারা এখন টাকা ছিটাচ্ছে এবং টাকা দিয়ে আপনাদেরকে কেনার চেষ্টা করতেছে। আমাদের ভাবতে হবে পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা। এখনো পার্বত্য চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন হয় নাই। পার্বত্য চট্টগ্রামে এখনো শান্তি ফিরে আসেনি। তিনি পার্বত্য চট্টগ্রামে স্থানীয় প্রতিষ্ঠায় ও উন্নয়নে সিংক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ