• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

জুয়া খেলাকে কেন্দ্র করে
খাগড়াছড়ি’র কমলছড়িতে পুলিশ-জনতা সংঘর্ষে পুলিশের কর্মকর্তা ৮সহ আহত১১

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2015   Friday

খাগড়াছড়ি পার্বত্য জেলা কমলছড়িতে ডাব্যো(জুয়া) খেলাকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ পুলিশের কর্মকর্তা ৮সহ ১১জন আহত হয়েছে ।

 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টার সময় ডাব্যো খেলাকে বাধা দিতে গিয়ে এ সংঘর্ষ ঘটনা ঘটে ।আহতরা হলেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সারোয়ার আলম(৩৯), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিজানুর রহমান(৪০), এএসআই তরুন চাকমা(৩৮), পুলিশ লাইনের সিপাহী মোঃ কালাম(২২), সিপাহী,মোঃ বেলাল হোসেন(৪৭), সিপাহী মোঃ নাজির(৩০), রানা প্রতাপ(২৮),সিপাহী মোঃ আরিফ(২৬) । তবে ৩ জনতাদের নাম পাওয়া যায়নি । আহতদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

 

সংঘর্ষ চলাকালে সদর সার্কেলের জীপ গাড়ী (ঢাকা মেট্রো ঘ-০২-১৮৯৬) ও পুলিশের পিকআপ পিছনে কাচ ভেংগে ফেলে উত্তেজিত লোকজন।এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা ও বিজিবি টহল জোরদার করা হয়েছে । এলাকায় চাপা আতংক বিরাজ করছে ।


খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ সন্জীব ত্রিপুরা জানান, আহত ৮পুলিশকে চিকিৎসা দেওয়া হয়েছে । সদর সার্কেল এএসপি আহত হলেও তিনি আশংকামুক্ত।


খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর জানান, সন্ধ্যায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এলাকার তদন্ত গেলে কিছু বুঝার উঠার এলোপাথারী ইটপাটকেল নিক্ষেপ করায় কর্মরত উর্দ্ধতন কর্মকর্তাসহ ৮পুলিশ আহত হয়েছে। পরে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ