• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থী মনিস্বপন দেওয়ানের গনসংযোগ ও জনসভা

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2018   Thursday

২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনের  বিএনপির মনোনীত প্রার্থী  মনিস্বপন দেওয়ান  নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে  বাঘাইছড়ি  উপজেলার বিভিন্ন  স্থানে জনসংযোগ ও  জনসমাবেশ করেছেন।

 

 মনিস্বপন দেওয়ান বাঘাইছড়ি উপজেলার আমতলী, মাহিল্যা, সরোয়াতলী, দূরছড়ি, বাঘাইছড়ির বটতলীসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।  এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহআলম, যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা জামায়াতের নেতা এডভোকেট হারুনুর রশিদ, এডভোকেট রহমত উল্লাহ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউছুপ চৌধুরী, তাতী দলের সাধারণ সম্পাদক নুরুল আজম, বাঘাইছড়ি বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিনসহ বিএনপিসহ সমমনা সংগঠনগুলোর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

গণসংযোগকালে মনিস্বপন দেওয়ান পাহাড়ি-বাঙ্গলী সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ্টির মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনো প্রকার পাহাড়ে সাম্প্রদায়িক সংঘাতের মতো কোনো ঘটনা সংগঠিত হয়নি। সুখে-শান্তিতে বসবাস করেছে। কিন্তু বর্তমানে পাহাড়ের মানুষ শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দিনযাপন করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে বর্তমান সরকার। তাই নিজেদের বাক-স্বাধীনতাসহ গণতন্ত্র ফিরিয়ে আনাসহ পাহাড়বাসীদের বন্দিদশা থেকে মুক্ত করতে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেনে তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ