• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারের প্রচারনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2018   Thursday

২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনের আওয়াশীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নসহ কয়েকটি স্থানে জনসংযোগ ও পথসভা করেছেন।

 

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে আরো প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগে মনোনিত প্রার্থী দীপংকর তালুকদার। উপস্থিত ছিলেন, রাঙামাটি সংরক্ষিত আসনের সাংসদ ফিরোজা বেগম (চিনু), জেলা আওয়ামলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্যোর্তিময় চাকমা কেরলসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।থসভা শেষে ভাসান্যাদম ৬নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে শতাধিক লোক আওয়ামীগে যোগদান করেন।

 

পথসভায়  দীপংকর তালুকদার বলেন, ‘বিএনপি’র প্রার্থী ২০০১ সালের মতো জনগনকে মুলা দেখিয়ে ভোট চাওয়া শুরু করেছে। আর জেএসএস প্রার্থী উন্নয়নের কথা বলে ভোট নিলেও গত ৫ বছরে রাঙামাটিতে একটি ইটও কোথাও দিতে পারে নি। পার্বত্য এলাকায় যা উন্নয়ন হয়েছে তা আমাদের সরকার করেছে। তাই উন্নয়নের স্বর্থে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি আরো বলেন,  পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় ও অবৈধ অস্ত্র উদ্ধার জোড়দার করতে, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার জন্য সর্বস্তরের জনসাধারনকে আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ