• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2018   Monday

রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।


দিবসটিকে ঘিরে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির সহায়তায় এবং বিলাইছড়ি উপজেলা প্রশাসন ও বিলাইছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কেংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ২ নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমর জীব চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান। এর আগে সকালে ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরেরে জনগণের অংশ গ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে মানববন্ধন করা হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতির কারণে যারা ধনী তারা দিন দিন ধনী হচ্ছে, আর যারা গরীব তারা গরীব থেকে যাচ্ছে। তাই সমাজ তথা দেশের সর্বস্থরের দুর্নীতি রোধ করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে এবং সততার পথ অবলম্বন করতে হবে। বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি সম্পর্কে সচেতনতার জন্য উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে সততা ষ্টোর চালু করা হয়েছে। যেখান থেকে শিক্ষার্থীরা সততার চর্চা করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সচেতন হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ