• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে বেগম রোকেয়া দিবস পালিত, ৫ জয়িতাকে সম্মাননা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2018   Sunday

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা ও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ নারীকে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ সম্মাননা স্বরূপ সনদ প্রদান করা হয়েছে।

 

রোববার সকালে রাঙামাটি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের মিলনায়তনে আয়োজিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রওশন আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফি কামাল, দুদকের উপ-পরিচালক ফজলুল হক, কৃষি সম্প্রসারণের জেলা কর্মকর্তা পবন কুমার চাকমা ও মহিলা নেত্রী টুকু তালুকদার।

 

সভায় বক্তারা বলেন, এখনও আমাদের সমাজ বাল্যবিবাহ নামক অভিশাপ থেকে মুক্ত হতে পারিনী। বাল্যবিবাহের কারণে সমাজে নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। বাল্যবিবাহ বন্ধ করতে পারলে নারী নির্যাতনও অনেকাংশে কমে যাবে। এর জন্য জনসচেতনতা বাড়াতে হবে। এব্যাপারে নারী সমাজকে কাজে লাগাতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।  পরে বিভিন্ন ক্যাটাগড়িতে পাঁচজন নারীকে ‘জয়িতা’ সম্মাননা সনদ প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ