• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাবিপ্রবি ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা ৭ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2018   Tuesday
no

no

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে (ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রাম) “এ” ও “বি” ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 

ভর্তি পরীক্ষা রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় মোট দুটি কেন্দ্র- রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠিত হবে।

 

“এ” ইউনিটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮২৮ জন এবং “বি” ইউনিটে ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৩৭ জন। ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।

 

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার দিন ২ কপি প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

 

পরীক্ষার হলে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, হেড ফোন, কমিউনিকেশন ডিভাইস) আনা যাবে না। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে সঠিকভাবে শনাক্ত করার জন্য তাদের কানসহ মুখমন্ডল অবশ্যই অনাবৃত রাখতে হবে।


রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে “এ” ইউনিটেরোল: ১০০০২- ১০৪০৬ ও বি ইউনিটেরোল: ৪০০০২- ৪০১৬৯। শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে “এ” ইউনিটে রোল: ১০৪০৭- ১০৮২৯ ও বি ইউনিটেরোল: ৪০১৭০- ৪০৩৩৮।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ